দেশের পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় এক দিনে ১৫ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে যশোরে কাভার্ডভ্যানের চাপায় মা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। গতকাল শনিবার সদর উপজেলায় যশোর-খুলনা মহাসড়কে চাউলিয়া তেল পাম্পের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দেন।
এদিকে কুষ্টিয়ায় ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে শিক্ষার্থীসহ চারজন, দিনাজপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী, চট্টগ্রামে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই কিশোর, খাগড়াছড়িতে এক যুবক এবং ফরিদপুরে সড়কে প্রাণ হারিয়েছেন একজন।
প্রাণ গেল মা-ছেলের যশোরে নিহতরা হলেন– সদর উপজেলার ঘুনি পূর্বপাড়া গ্রামের ইজিবাইক চালক মোহাম্মদ আইয়ুব আলী (৪৩), ঘোড়াগাছা সাহাপাড়া গ্রামের সুজন সাহার স্ত্রী বৃষ্টি সাহা (২৪) ও তাঁর ৪ বছরের সন্তান সৌভিক সাহা এবং চাউলিয়া গ্রামের ভ্যানচালক আনোয়ার আলী (৭০)। এ ঘটনায় আহত তিনজনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে একটি কাভার্ডভ্যান যশোরের দিকে যাচ্ছিল। রূপদিয়ার চাউলিয়া তেল পাম্প এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক ও ইঞ্জিনচালিত ভ্যানকে চাপা দেয় গাড়িটি। এতে কাভার্ডভ্যানের নিচে পড়ে ঘটনাস্থলেই ইজিবাইক চালক আইয়ুব ও যাত্রী বৃষ্টি মারা যান। দুর্ঘটনায় গুরুতর আহত তিনজনকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ার ও সৌভিকের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ঘটনাস্থলে ঘণ্টাখানেক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। তারা ঘাতক কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
যশোরের কোতোয়ালি মডেল থানার ওসি মাছুম খান বলেন, মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
শিক্ষার্থীসহ নিহত ৪ কুষ্টিয়ায় ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে চার যাত্রী নিহত হয়েছেন। শনিবার কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে খোকসা উপজেলার শিমুলিয়া কুঠিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ২১ জন আহত হয়েছেন।
নিহতরা হলেন– ফরিদপুর সদর উপজেলার জুনায়েদ হোসেনের ছেলে কলেজছাত্র নাবিল (১৬), কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর মণ্ডলপাড়া গ্রামের রুহুল আমিনের মেয়ে রাফিয়া (১৭), রাজবাড়ীর কালুখালী উপজেলার কাশাদহ গ্রামের আজিজল মল্লিকের ছেলে আমজদ মল্লিক (৬০) এবং চুয়াডাঙ্গার আলমডাঙ্গার বোয়ালিয়া গ্রামের রাফাল মালিথার ছেলে রফিকুল ইসলাম (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রাজবাড়ীর দৌলতদিয়া থেকে একটি যাত্রীবাহী বাস কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। পথে খোকসার শিমুলিয়া এলাকায় পৌঁছালে বালুবোঝাই একটি ডাম্প ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এক পর্যায়ে বাসটি বাঁ দিকে সড়কের পাশে পানিভর্তি গভীর খাদে উল্টে যায়।
ট্রাকচাপায় প্রাণ গেল তিনজনের দিনাজপুরে পণ্যবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার সকাল ৯টার দিকে ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো– উপজেলার নূরপুর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে আল আমিন (১৫), মগলিশপুর গ্রামের ছলিম উদ্দিনের ছেলে সৈকত হোসেন (১৬) এবং আফসারাবাদ কলোনির সমেশ উদ্দিনের ছেলে আবদুল কাইয়ুম (২০)।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, সকালে উপজেলার আফসারাবাদ কলোনি এলাকা থেকে ওই তিন কিশোর-তরুণ মোটরসাইকেলে রানীগঞ্জ বাজারে যাচ্ছিল। রানীগঞ্জ বাজারে বড় মসজিদের সামনে মোটরসাইকেলে গ্রামীণ সড়ক থেকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অতিক্রম করছিল তারা। এ সময় ঘোড়াঘাট শহর থেকে বিরামপুরমুখী পণ্যবাহী দ্রুতগতির একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
দুই কিশোর নিহত চট্টগ্রামে পটিয়ায় বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছে। শনিবার উপজেলার আনসার কমল মুন্সিরহাট ক্যাম্পের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই কিশোর মোটরসাইকেল আরোহী ছিল। এ ঘটনায় একজন আহত হয়েছে।
নিহতরা হলো– উপজেলার কচুয়াই ইউনিয়নের শেখ মোহাম্মদপাড়ার আখতার হোসেনের ছেলে মোহাম্মদ শাহাদাত হোসেন সামি (১৬) ও একই এলাকার জাহেদুল ইসলামের ছেলে ওয়ালিদ আল তাসনিম (১৭)। এর মধ্যে শাহাদাত উপজেলার চক্রশালা কৃষি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী এবং তাসনিম আব্দুস সোবাহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
দীঘিনালায় নিহত যুবক খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বেতছড়ি আর্মি ক্যাম্প এলাকায় গতকাল বিকেলে ব্যাটারিচালিত অটোরিকশা ও মাহিন্দ্রার সংঘর্ষে মো. সোহেল (২৫) নামে এক যুবক নিহত ও তিনজন আহত হয়েছেন। এ ছাড়া ফরিদপুরে পৃথক দুই দুর্ঘটনায় এক অজ্ঞাত ব্যক্তি নিহত এবং চারজন আহত হয়েছেন। (সংশ্লিষ্ট প্রতিনিধির পাঠানো তথ্য)
বিষয় : নিহত সড়ক দুর্ঘটনা

বুধবার, ২৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন