পরিবেশ কণ্ঠ

লেবাননে ইসরায়েলি হামলার প্রতিবাদে তেহরানের কঠোর পদক্ষেপ; বিশ্ব জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতার শঙ্কা

অনিশ্চয়তার মুখে ট্রাম্পের ‘যুদ্ধবিরতি’: ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ঘোষিত দুই সপ্তাহের বহুল আলোচিত ‘যুদ্ধবিরতি’ কার্যকর হওয়ার মাত্র কয়েক ঘণ্টার মাথায় চরম সংকটে পড়েছে। লেবাননে হিজবুল্লাহর ওপর ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলার প্রতিবাদে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে পুনরায় তেলবাহী ট্যাংকার চলাচল বন্ধ করে দিয়েছে ইরান। বুধবার ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ‘ফারস নিউজ’ এই তথ্য নিশ্চিত করেছে।

শান্তি আলোচনার মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দাবি করেছিলেন যে, ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার এই চুক্তিতে লেবাননও অন্তর্ভুক্ত ছিল। অর্থাৎ হিজবুল্লাহর ওপর হামলা বন্ধ রাখাও ছিল এই সমঝোতার অবিচ্ছেদ্য অংশ। তবে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) এই দাবি সরাসরি নাকচ করে দিয়ে আজ লেবাননে যুদ্ধ শুরুর পর থেকে ‘সবচেয়ে বড়’ সমন্বিত বিমান হামলা চালিয়েছে। তেল আবিবের সাফ কথা, এই যুদ্ধবিরতি শুধুমাত্র ইরানের সঙ্গে সরাসরি সংঘাতের ক্ষেত্রে প্রযোজ্য; লেবাননে তাদের সামরিক অভিযান পূর্বের মতোই অব্যাহত থাকবে।

লেবাননে এই ব্যাপক ধ্বংসযজ্ঞের খবর আসার পরপরই কঠোর অবস্থান নেয় তেহরান। সকালে মাত্র দুটি ট্যাংকারকে প্রণালি পার হওয়ার অনুমতি দেওয়া হলেও হামলার বিষয়টি নিশ্চিত হওয়ার সাথে সাথে ইরান বাকি সব ট্যাংকারের চলাচল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেয়। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে এক জরুরি ফোনালাপে ইসরায়েলের বিরুদ্ধে ‘যুদ্ধবিরতি লঙ্ঘনের’ অভিযোগ তুলেছেন। তেহরান থেকে চরম হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে, লেবাননে হামলা অবিলম্বে বন্ধ না হলে তারা এই শান্তিচুক্তি থেকে পুরোপুরি বেরিয়ে আসবে এবং পাল্টা সামরিক ব্যবস্থা গ্রহণ করবে।

ডোনাল্ড ট্রাম্পের আলটিমেটামের পর ইরান হরমুজ প্রণালি খুলে দিতে রাজি হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম কিছুটা কমতে শুরু করেছিল। কিন্তু কয়েক ঘণ্টার ব্যবধানে প্রণালিটি পুনরায় বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ব অর্থনীতিতে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। বর্তমানে কয়েক শ তেল ও গ্যাসবাহী ট্যাংকার ভারত মহাসাগরে আটকা পড়ে আছে, যার সরাসরি নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ব জ্বালানি বাজারে।

পরি-কন্ঠ/মুয়াজ

আপনার মতামত লিখুন

পরিবেশ কণ্ঠ

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

অনিশ্চয়তার মুখে ট্রাম্পের ‘যুদ্ধবিরতি’: ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক: ড. মোঃ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ