পরিবেশ কন্ঠ

ধাক্কা দিলেই সরকার চলে যাবে-যারা মনে করেন তারা বোকার স্বর্গে আছেন

প্রকাশ : ২২ মে ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ধাক্কা দিলেই সরকার চলে যাবে-যারা মনে করেন তারা বোকার স্বর্গে আছেন
পজেলা বিএনপির আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে হাকিমপুর উপজেলার সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন

সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, আজকে যারা কিছু ঘটনা নিয়ে রাজনীতির মাঠে পানি ঘোলা করার চেষ্টা করতেছে মানুষকে উত্তেজিত করে মানুষকে মবকালচারের দিকে ধাবিত করার চেষ্টা করতেছে; কোনো অবস্থাতেই কেউ যদি মনে করেন ধাক্কা দিলেই সরকার চলে যাবে বা পালিয়ে যাবে- তারা বোকার স্বর্গে আছেন। এই সরকার জনগণের ভালোবাসা ও স্নেহ নিয়ে দায়িত্ব পালন করছে। জনগণের সেবায় নিয়োজিত রয়েছে জনগণকে ছেড়ে অন্যপক্ষে অবস্থান নেবে না বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (২২ মে) বিকালে উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে হাকিমপুর উপজেলার সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, যারা শিশুদের ধর্ষণ করে বা নির্যাতন করে- বেগম খালেদা জিয়ার সময়ে নির্ধারণ করা আছে মৃত্যুদণ্ড। এরপরে আর কী শাস্তি দিতে চান সেটাও চিন্তা করতে হবে। ঘটনা ঘটার ২৪ ঘণ্টার মধ্যেই অপরাধীকে গ্রেফতার করেছে পুলিশ। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এটির বিচারের বিষয়ে আশ্বস্ত করা হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। 

এ সময় তিনি বলেন, শিশু নির্যাতন, নারী নির্যাতন, চাঁদাবাজি, দখলবাজি, মাদক এগুলো নিয়ে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। সে আমার দলের হোক আপনার দলের হোক বা নির্দলীয় হোক- যেই হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। 

এছাড়া তিনি হিলির রাস্তাঘাট, ট্রেন থামা, বন্দরের উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে উন্নয়নমূলক কর্মকাণ্ড অচিরেই শুরু হবে বলেও জানান। 

মতবিনিময় সভা শেষে তিনি উপজেলার বিভিন্ন মসজিদ মন্দির ও গির্জায় আর্থিক অনুদানের কাগজ তুলে দেন।

উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমানের সভাপতিত্বে এ সময় সেখানে উপস্থিত ছিলেন হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আনম নিয়ামত উল্লাহ, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনসহ অনেকে।

বিষয় : এ জেড এম জাহিদ হোসেন দিনাজপুর

আপনার মতামত লিখুন

পরিবেশ কন্ঠ

শনিবার, ২৩ মে ২০২৬

ধাক্কা দিলেই সরকার চলে যাবে-যারা মনে করেন তারা বোকার স্বর্গে আছেন

প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

featured Image

সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, আজকে যারা কিছু ঘটনা নিয়ে রাজনীতির মাঠে পানি ঘোলা করার চেষ্টা করতেছে মানুষকে উত্তেজিত করে মানুষকে মবকালচারের দিকে ধাবিত করার চেষ্টা করতেছে; কোনো অবস্থাতেই কেউ যদি মনে করেন ধাক্কা দিলেই সরকার চলে যাবে বা পালিয়ে যাবে- তারা বোকার স্বর্গে আছেন। এই সরকার জনগণের ভালোবাসা ও স্নেহ নিয়ে দায়িত্ব পালন করছে। জনগণের সেবায় নিয়োজিত রয়েছে জনগণকে ছেড়ে অন্যপক্ষে অবস্থান নেবে না বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (২২ মে) বিকালে উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে হাকিমপুর উপজেলার সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, যারা শিশুদের ধর্ষণ করে বা নির্যাতন করে- বেগম খালেদা জিয়ার সময়ে নির্ধারণ করা আছে মৃত্যুদণ্ড। এরপরে আর কী শাস্তি দিতে চান সেটাও চিন্তা করতে হবে। ঘটনা ঘটার ২৪ ঘণ্টার মধ্যেই অপরাধীকে গ্রেফতার করেছে পুলিশ। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এটির বিচারের বিষয়ে আশ্বস্ত করা হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। 

এ সময় তিনি বলেন, শিশু নির্যাতন, নারী নির্যাতন, চাঁদাবাজি, দখলবাজি, মাদক এগুলো নিয়ে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। সে আমার দলের হোক আপনার দলের হোক বা নির্দলীয় হোক- যেই হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। 

এছাড়া তিনি হিলির রাস্তাঘাট, ট্রেন থামা, বন্দরের উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে উন্নয়নমূলক কর্মকাণ্ড অচিরেই শুরু হবে বলেও জানান। 

মতবিনিময় সভা শেষে তিনি উপজেলার বিভিন্ন মসজিদ মন্দির ও গির্জায় আর্থিক অনুদানের কাগজ তুলে দেন।

উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমানের সভাপতিত্বে এ সময় সেখানে উপস্থিত ছিলেন হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আনম নিয়ামত উল্লাহ, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনসহ অনেকে।

পরিবেশ কন্ঠ

সম্পাদক: ড. মোহাম্মদ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান

কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ