শরীয়তপুরের জাজিরা উপজেলায় মাদকের ভয়াবহতা রোধে সচেতনতা বাড়াতে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ এপ্রিল) জাজিরা উপজেলার জাজিরা ইউনিয়ন ও বড়কান্দি ইউনিয়নের দুটি স্বেচ্ছাসেবী সংগঠন—‘সহযাত্রী সমাজকল্যাণ পরিষদ’ ও ‘আলোকিত দূর্বাডাঙ্গা’র উদ্যোগে দূর্বাডাঙ্গা বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
আয়োজকরা জানান, পূর্বঘোষণা অনুযায়ী আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে সমাজে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে আহ্বান জানানো হয়। কর্মসূচির অংশ হিসেবে সাধারণ মানুষের মাঝে মাদকবিরোধী লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের সহযোগিতায় শিক্ষার্থীদের মধ্যেও লিফলেট বিতরণ এবং সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
এদিন আয়োজিত র্যালিটি দূর্বাডাঙ্গা বাজার ও আশপাশের সড়ক প্রদক্ষিণ করে। পরে একটি পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আয়োজকরা আরও জানান, গত প্রায় এক বছরে এসব এলাকায় মাদকের বিস্তার উদ্বেগজনক হারে বেড়েছে। স্থানীয় সচেতন জনগণ কয়েকজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করলেও পরিস্থিতির পুরোপুরি উন্নতি হয়নি। নতুন করে অনেক তরুণ মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে বলেও তারা উল্লেখ করেন।
এই বাস্তবতা থেকেই ধারাবাহিকভাবে সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।
কর্মসূচিতে এলাকার বিপুলসংখ্যক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এতে সংগঠনের সদস্যদের পাশাপাশি স্থানীয় সচেতন ব্যক্তিরা সক্রিয় ভূমিকা পালন করেন।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, সমাজে ভালো কাজের প্রতিযোগিতা তৈরি হওয়া প্রয়োজন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ভবিষ্যতেও এ ধরনের সমাজকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন