পরিবেশ কণ্ঠ

অনিয়মের প্রমাণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; তাৎক্ষণিকভাবে কার্যক্রম বন্ধের নির্দেশ

মদনপুরে পরিবেশবিধি লঙ্ঘন: দুই ইটভাটায় ২ লাখ টাকা জরিমানা

ছবি : ইমরান

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকায় অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভাটাগুলোর কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১ এপ্রিল) জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তাবাসসুম হাসান তানিশার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযান সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার কেওঢালা এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ অভিযান চালানো হয়। এতে ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯)’ অনুযায়ী দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

এ আইনটিতে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়া ইটভাটা স্থাপন বা পরিচালনা করা দণ্ডনীয় অপরাধ এবং বায়ুদূষণ রোধে নির্ধারিত শর্ত লঙ্ঘন করলে জরিমানা ও ভাটা বন্ধের বিধান রয়েছে।

জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠান দুটি হলো—মেসার্স সোনারগাঁ টাটা ব্রিকস ও মেসার্স আওলাদ ব্রিকস ম্যানুফেকচারার্স। প্রতিটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ আদালতে প্রসিকিউশন প্রদান করেন।অভিযান সংশ্লিষ্টরা জানান, বায়ুদূষণ রোধে অবৈধ ইটভাটা ও দূষণকারী কারখানার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরিবেশ কণ্ঠ

বুধবার, ০১ এপ্রিল ২০২৬

মদনপুরে পরিবেশবিধি লঙ্ঘন: দুই ইটভাটায় ২ লাখ টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকায় অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভাটাগুলোর কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১ এপ্রিল) জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তাবাসসুম হাসান তানিশার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযান সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার কেওঢালা এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ অভিযান চালানো হয়। এতে ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯)’ অনুযায়ী দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

এ আইনটিতে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়া ইটভাটা স্থাপন বা পরিচালনা করা দণ্ডনীয় অপরাধ এবং বায়ুদূষণ রোধে নির্ধারিত শর্ত লঙ্ঘন করলে জরিমানা ও ভাটা বন্ধের বিধান রয়েছে।

জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠান দুটি হলো—মেসার্স সোনারগাঁ টাটা ব্রিকস ও মেসার্স আওলাদ ব্রিকস ম্যানুফেকচারার্স। প্রতিটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ আদালতে প্রসিকিউশন প্রদান করেন।অভিযান সংশ্লিষ্টরা জানান, বায়ুদূষণ রোধে অবৈধ ইটভাটা ও দূষণকারী কারখানার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পরিবেশ কণ্ঠ

সম্পাদক: ড. মোঃ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ