পরিবেশ কন্ঠ

নুরের মিসাইলে মগবাজার-বাংলামোটর তছনছ হয়ে গেছে: রাশেদ খাঁন

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নুরের মিসাইলে মগবাজার-বাংলামোটর তছনছ হয়ে গেছে: রাশেদ খাঁন
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। ফাইল ছবি

প্রতিমন্ত্রী নুরুল হক নুরের বক্তব্যে মগবাজার ও বাংলামোটর ‘তছনছ’ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। জামায়াত, শিবির ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমালোচনা করে নুরের বক্তব্যের প্রশংসা করেন তিনি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খাঁন।

পোস্টে তিনি লেখেন, বিরোধী রাজনৈতিক নেতাদের বক্তব্যে তেজস্বী ভাব থাকতে হয়। জামায়াত-শিবির ও এনসিপি মিলেও এমন নেতা নেই বলে মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, জেল-জুলুম ও ধারাবাহিক সংগ্রামের মধ্য দিয়ে একজন নেতার বলিষ্ঠ কণ্ঠ তৈরি হয়।

রাশেদ খাঁন আরও লেখেন, সরকারে যাওয়ার কারণে নুরুল হকের বক্তব্যের তেজ কিছুটা কমে গেলেও জামায়াত-এনসিপির সমালোচনায় তাকে আবারও আগের মতো তেজস্বী দেখা গেছে।

নুরকে নিজের দীর্ঘদিনের সহযোদ্ধা উল্লেখ করে রাশেদ খাঁন বলেন, তাকে ক্ষেপানোর খেসারত জামায়াত-শিবির ও এনসিপিকে দিতে হবে।

বিষয় : সোশ্যাল মিডিয়া রাশেদ খাঁন নুরুল হক নুর ফেসবুক স্ট্যাটাস

আপনার মতামত লিখুন

পরিবেশ কন্ঠ

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

নুরের মিসাইলে মগবাজার-বাংলামোটর তছনছ হয়ে গেছে: রাশেদ খাঁন

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

প্রতিমন্ত্রী নুরুল হক নুরের বক্তব্যে মগবাজার ও বাংলামোটর ‘তছনছ’ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। জামায়াত, শিবির ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমালোচনা করে নুরের বক্তব্যের প্রশংসা করেন তিনি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খাঁন।

পোস্টে তিনি লেখেন, বিরোধী রাজনৈতিক নেতাদের বক্তব্যে তেজস্বী ভাব থাকতে হয়। জামায়াত-শিবির ও এনসিপি মিলেও এমন নেতা নেই বলে মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, জেল-জুলুম ও ধারাবাহিক সংগ্রামের মধ্য দিয়ে একজন নেতার বলিষ্ঠ কণ্ঠ তৈরি হয়।

রাশেদ খাঁন আরও লেখেন, সরকারে যাওয়ার কারণে নুরুল হকের বক্তব্যের তেজ কিছুটা কমে গেলেও জামায়াত-এনসিপির সমালোচনায় তাকে আবারও আগের মতো তেজস্বী দেখা গেছে।

নুরকে নিজের দীর্ঘদিনের সহযোদ্ধা উল্লেখ করে রাশেদ খাঁন বলেন, তাকে ক্ষেপানোর খেসারত জামায়াত-শিবির ও এনসিপিকে দিতে হবে।

পরিবেশ কন্ঠ

সম্পাদক: ড. মোহাম্মদ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান

কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ