পরিবেশ কন্ঠ

'রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অবসান ঘটেছে': রিজভী

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

'রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অবসান ঘটেছে': রিজভী
সংগৃহীত

গত চার-পাঁচ মাস ধরে দেশে কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুমের ঘটনা ঘটেনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয়–সংক্রান্ত উপদেষ্টা মো. রুহুল কবির রিজভী। শনিবার (১ আগস্ট) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) সেমিনার হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 'দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ভূমিকা, সম্ভাবনা ও সমস্যা' শীর্ষক এই সেমিনারের আয়োজন করে বাংলাদেশ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ শিক্ষক সমিতি। মো. রুহুল কবির রিজভী তার বক্তব্যে দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতির আমূল পরিবর্তনের চিত্র তুলে ধরেন। 

তিনি বলেন, 'তারেক রহমান ক্ষমতায় আসার পর থেকে দেশে গুমের সংস্কৃতির অবসান হয়েছে। আজ আর বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের কথা শোনা যায় না। পাশাপাশি ব্যাংক লুটপাট, অর্থ পাচার কিংবা গুপ্তহত্যার মতো ঘটনাগুলোও বন্ধ হয়েছে।' বর্তমান প্রশাসন নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে অত্যন্ত আন্তরিক উল্লেখ করে তিনি জানান যে, বিভিন্ন ক্ষেত্রে প্রশাসনিক জটিলতা থাকলেও তা কাটিয়ে দ্রুত সেবা নিশ্চিতের চেষ্টা চলছে। 

পররাষ্ট্রনীতির বিষয়ে উপদেষ্টা বলেন, বাংলাদেশ এখন বিশ্বে সমমর্যাদার ভিত্তিতে স্বাধীন ও সার্বভৌম অবস্থান বজায় রেখে অন্য দেশের সঙ্গে সম্পর্ক পরিচালনা করছে। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হওয়ার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আগস্টের শেষ নাগাদ মালয়েশিয়ায় আবারও জনশক্তি রপ্তানি শুরু হতে পারে। সড়ক নিরাপত্তা নিয়ে সরকারি পরিকল্পনার কথা জানিয়ে রিজভী বলেন, মহাসড়কে প্রতি ১০ কিলোমিটার দূরত্বে অ্যাম্বুলেন্স রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে যাতে দুর্ঘটনার দ্রুত সেবা প্রদান নিশ্চিত করা যায়। সেমিনারের মূল প্রতিপাদ্য কারিগরি শিক্ষা নিয়ে তিনি জোর দিয়ে বলেন, কোনো শিক্ষার্থী যেন স্কুলছুট না হয়, সেটিই রাষ্ট্রের প্রধান লক্ষ্য। 

কারিগরি শিক্ষার মাধ্যমেই আমরা দক্ষ জনশক্তি তৈরি করতে পারি, যা শিল্প খাতের চাহিদাকে পূরণ করবে। কারিগরি শিক্ষাকে আরও কার্যকর করতে শিক্ষক ও সংশ্লিষ্টদের পরামর্শ গুরুত্বের সঙ্গে নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি মো. আহসানুল হাবিব খান এবং উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। 

পরি-কন্ঠ/মুয়াজ

আপনার মতামত লিখুন

পরিবেশ কন্ঠ

শনিবার, ০১ আগস্ট ২০২৬

'রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অবসান ঘটেছে': রিজভী

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: ড. মোহাম্মদ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান

কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ