ভিকারুননিসায় পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচিতে পুলিশের মহাপরিদর্শক; সামাজিক আন্দোলনের মাধ্যমে নতুন প্রজন্মকে রক্ষার আহ্বান
মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সামাজিক সচেতনতা ও আইনের কঠোর প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। শনিবার রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ‘আমার শহর, আমার দেশ-পরিচ্ছন্নতায় বদলে যায় বাংলাদেশ’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কমিউনিটি ব্যাংকের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিটি ঢাকা শহরের পরিবেশ রক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিচালিত হচ্ছে।
আইজিপি তার বক্তব্যে অপরাধ দমনে পুলিশের সীমাবদ্ধতা ও আইনি প্রক্রিয়ার নানা দিক তুলে ধরেন। তিনি আক্ষেপ করে বলেন, পুলিশ নিরলসভাবে মাদক কারবারি ও ছিনতাইকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনছে। কিন্তু আইনি প্রক্রিয়ার বিভিন্ন জটিলতা ও ফাঁকফোকর ব্যবহার করে অপরাধীরা দ্রুত জামিনে বেরিয়ে আসছে এবং পুনরায় একই অপরাধে লিপ্ত হচ্ছে। তিনি জানান, অনেক পেশাদার অপরাধী একাধিকবার গ্রেফতার হওয়ার পরও দীর্ঘ মেয়াদে তাদের আটকে রাখা সম্ভব হচ্ছে না, যা আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার বিপরীতে পুলিশ সদস্যের অপ্রতুলতার বিষয়টি উল্লেখ করে আইজিপি বলেন, বর্তমানে প্রতি এক হাজার নাগরিকের নিরাপত্তার জন্য মাত্র একজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। এই সীমিত জনবল নিয়ে একটি বিশাল জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত কঠিন কাজ। তাই কেবল পুলিশের ওপর নির্ভরশীল না থেকে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে অপরাধ দমনে সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি। বিশেষ করে মাদক নির্মূলে পরিবারের সচেতনতা সবচেয়ে জরুরি বলে তিনি মন্তব্য করেন।
তরুণদের বিপথগামী করার অপচেষ্টা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আইজিপি বলেন, ইয়াবাসহ বিভিন্ন মরণঘাতী মাদক এখন ‘এনার্জি ট্যাবলেট’ বা আকর্ষণীয় বিভিন্ন নামে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে। অভিভাবক ও শিক্ষকদের এ বিষয়ে সতর্ক থাকতে হবে যাতে নতুন প্রজন্ম কোনোভাবেই এই মরণনেশায় আসক্ত না হয়। পুঁথিগত বিদ্যার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবেশ রক্ষা, পরিচ্ছন্নতা এবং স্বেচ্ছাসেবামূলক কাজে যুক্ত করার পরামর্শ দেন তিনি।
অনুষ্ঠানে ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালামও বক্তব্য রাখেন। তারা ঢাকাকে একটি বাসযোগ্য ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। ডিএমপি কমিশনার ৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই বৃক্ষরোপণ কর্মসূচিকে পুলিশের জন্য একটি মাইলফলক হিসেবে অভিহিত করেন। অনুষ্ঠান শেষে ভিকারুননিসা নূন স্কুল প্রাঙ্গণে একটি নিম গাছ রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। এই সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কমিউনিটি ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পরি-কন্ঠ/মুয়াজ

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন