বিএসআরএম রড ওজনে কম দেওয়ার অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের এক ব্যবসায়ী। এ বিষয়ে বিএসআরএমের হেড অব সেলসের কাছে লিখিতভাবে অভিযোগ প্রত্যাহারের আবেদন করেছেন তিনি।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিএসআরএমের হেড অব সেলস, বিএসআরএম উত্তরা অফিস, ঢাকা বরাবর দেওয়া চিঠিতে সোনারগাঁয়ের উদ্ধবগঞ্জের ব্যবসায়ী মো. জজ মিয়া অভিযোগ প্রত্যাহারের বিষয়টি জানান।
চিঠিতে জজ মিয়া উল্লেখ করেন, এর আগে বিএসআরএমের ডিলার চিটাগাং স্টিলের নওশাদের বিরুদ্ধে রডের ওজন কম দেওয়ার অভিযোগ করেছিলেন তিনি। পরে বিষয়টি যাচাই করে দেখতে পান, প্রায় ১০ হাজার কেজি (১০ টন) মালামালের মধ্যে মাত্র ২০ কেজি কম ছিল। অন্যদিকে মাপার ক্ষেত্রে সামান্য কারিগরি বা হিসাবগত পার্থক্যও হতে পারে বলে উল্লেখ করেন তিনি।
জজ মিয়া বলেন, বিষয়টি নিয়ে তাঁদের মধ্যে যে ভুল বোঝাবুঝি হয়েছিল, তা এখন অবসান হয়েছে। তাকে ভুল বুঝিয়ে একটি স্বাক্ষরিত অভিযোগ নেওয়া হয়েছিল বলেও চিঠিতে দাবি করেন তিনি।
চিঠিতে আরও বলা হয়, প্রকৃতপক্ষে চিটাগাং স্টিল একটি সুনামধন্য ব্যবসায়ী প্রতিষ্ঠান। এ কারণে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে করা আগের অভিযোগটি প্রত্যাহার করে নেওয়া হলো।
চিঠির শেষে বিএসআরএম কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাফল্য কামনা করেন মো. জজ মিয়া।

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন