পরিবেশ কন্ঠ

বর্জ্যকে কোনও ব্যবহার ছাড়াই নষ্ট হতে দেওয়া উচিত নয়: জুবাইদা রহমান

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বর্জ্যকে কোনও ব্যবহার ছাড়াই নষ্ট হতে দেওয়া উচিত নয়: জুবাইদা রহমান
বৈঠকের পর অতিথিদের সঙ্গে ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রীর সহধর্মিনী ডা. জুবাইদা রহমান বলেছেন, ‘বর্জ্যকে কোনও ব্যবহার ছাড়াই নষ্ট হতে দেওয়া উচিত নয়। বরং একে সম্পদে, শক্তির উৎসে এবং প্রবৃদ্ধির সুযোগে পরিণত করা উচিত। আসুন, আমরা বর্জ্যকে সম্পদে, দূষণকে সমাধানে এবং প্রতিশ্রুতিকে কার্যকর পদক্ষেপে রূপান্তরিত করি।’ বাংলাদেশ বিশ্বব্যাপী সহযোগিতা আরও সুদৃঢ় করতে এবং সম্মিলিত প্রতিশ্রুতিগুলোকে বাস্তবায়িত করতে পুরোপুরি প্রস্তুত বলেও উল্লেখ করেন তিনি।

বুধবার (১১ নভেম্বর) তুরস্কের আন্তালিয়া শহরে চলমান জলবায়ু সম্মেলন কপ-৩১-এর সাইডলাইনে অনুষ্ঠিত ‘গ্লোবাল জিরো ওয়েসট অ্যালায়েন্স-এর উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এসব কথা বলেন। রাষ্ট্র ও সরকারপ্রধানদের স্পাউসদের অংশগ্রহণে আয়োজিত এই বৈঠক অনুষ্ঠিত হয়।

ডা. জুবাইদা রহমান বলেন, বাংলাদেশ ‘গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্স-কে জোরালোভাবে স্বাগত জানায় এবং সমর্থন করে। এটি একটি পরিচ্ছন্ন পরিবেশ, স্বাস্থ্যকর জনগোষ্ঠী এবং টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার বিষয়ে বাংলাদেশ সরকারের যে লক্ষ্য, তার সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। বাংলাদেশ সরকারের ‘থ্রি-আর কৌশল বর্জ্যের রিডিউস, রিইউজ এবং রিসাইকেলকরণকে উৎসাহিত করে। আমাদের ‘কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালাতেও’ বর্জ্য পৃথকীকরণ ও নিরাপদ অপসারণ ব্যবস্থাকে আরও জোরদার করে।

তিনি বলেন, বাংলাদেশ সরকারের লক্ষ্য খুব সহজ শহরের বর্জ্যকে পরিচ্ছন্ন শক্তিতে রূপান্তর করা এবং পরিবেশ রক্ষা করা। এছাড়া প্লাস্টিক দূষণ কমাতে আমরা আমাদের লেক, খাল, পুকুর ও জলাশয়গুলো পরিচ্ছন্ন করার কাজও চালিয়ে যাচ্ছি। প্লাস্টিকের একটি প্রাকৃতিক বিকল্প বাংলাদেশের কাছে রয়েছে, তা হলো আমাদের সোনালি আঁশ পাট। প্লাস্টিকের পরিবর্তে আমরা পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে কাজ করছি। গ্রিন জোনে অবস্থিত 'বাংলাদেশ জুট প্যাভিলিয়ন' পরিদর্শনের জন্য আমি আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি।

প্রধানমন্ত্রীর সহধর্মিণী বলেন, আমাদের ‘ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন (এনডিসি ৩.০) এর আওতায় বাংলাদেশ ২০৩৫ সালের মধ্যে বর্জ্য খাত থেকে ১ দশমিক ৭৮ মিলিয়ন টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্য নির্গমন কমানোর লক্ষ্য নির্ধারণ করেছে। সরকারের অগ্রাধিকারের মধ্যে রয়েছে রিসাইক্লিং, কম্পোস্টিং, ল্যান্ডফিল থেকে গ্যাস আহরণ, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, বর্জ্য পানির উন্নত শোধন এবং এবং চিকিৎসা ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত বর্জ্যের নিরাপদ ও টেকসই ব্যবস্থাপনা- যার মাধ্যমে এই বর্জ্যের যথাযথ পৃথকীকরণ, প্রক্রিয়াজাতকরণ এবং পরিবেশসম্মত অপসারণ নিশ্চিত করা হয়।

ঢাকায় একটি বৃহৎ ‘ওয়েস্ট-টু-এনার্জি বা বর্জ্য থেকে বিদ্যুৎ তৈরির প্রকল্প গড়ে তোলা হচ্ছে বলেও জানান ডা. জুবাইদা রহমান। তিনি উল্লেখ করেন, এই প্রকল্পে প্রতিদিন ৩ হাজার টন গৃহস্থালি বর্জ্য প্রক্রিয়াজাত করে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। সরকার দেশের অন্যান্য বড় শহরগুলোতেও এ ধরনের প্রকল্পের বিস্তার ঘটাতে চায় বলেও উল্লেখ করেন তিনি।

বিষয় : কূটনীতি ডা. জুবাইদা রহমান

আপনার মতামত লিখুন

পরিবেশ কন্ঠ

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

বর্জ্যকে কোনও ব্যবহার ছাড়াই নষ্ট হতে দেওয়া উচিত নয়: জুবাইদা রহমান

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: ড. মোহাম্মদ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান

কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ