পরিবেশ কন্ঠ

তিস্তা নিয়ে মার্কিন প্রতিনিধিদলের মতবিনিময়

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

তিস্তা নিয়ে মার্কিন প্রতিনিধিদলের মতবিনিময়
সংগৃহীত

তিস্তা নদীর বর্তমান পরিস্থিতি, নদী সুরক্ষায় স্থানীয় মানুষের প্রত্যাশা ও করণীয় নিয়ে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করেছেন রিভারাইন পিপলের পরিচালক ড. তুহিন ওয়াদুদ।

৯ সেপ্টেম্বর রংপুরে স্থানীয় একটি হোটেলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তা চার্লস ফিলিপ বেসনার এবং রিভারাইন পিপলের তিস্তা সুরক্ষা কমিটির সংগঠক মঞ্জুর আরিফ উপস্থিত ছিলেন।

রিভারাইন পিপলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় তিস্তা নদীর বর্তমান পরিস্থিতি, নদী সুরক্ষায় জনআকাঙ্ক্ষা এবং এ বিষয়ে করণীয় নিয়ে আলোচনা হয়।

নদী, জলাভূমি ও পানিসম্পদ নিয়ে কাজ করা নাগরিক সংগঠন রিভারাইন পিপল জানায়, তারা দেড় দশকের বেশি সময় ধরে তিস্তা নদী নিয়ে গবেষণা ও প্রচারণামূলক কার্যক্রম চালিয়ে আসছে। পাশাপাশি তিস্তাপাড়ের মানুষকে সংগঠিত করার কাজও করছে সংগঠনটি। সংবাদ বিজ্ঞপ্তি

বিষয় : তিস্তা

আপনার মতামত লিখুন

পরিবেশ কন্ঠ

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

তিস্তা নিয়ে মার্কিন প্রতিনিধিদলের মতবিনিময়

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

তিস্তা নদীর বর্তমান পরিস্থিতি, নদী সুরক্ষায় স্থানীয় মানুষের প্রত্যাশা ও করণীয় নিয়ে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করেছেন রিভারাইন পিপলের পরিচালক ড. তুহিন ওয়াদুদ।

৯ সেপ্টেম্বর রংপুরে স্থানীয় একটি হোটেলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তা চার্লস ফিলিপ বেসনার এবং রিভারাইন পিপলের তিস্তা সুরক্ষা কমিটির সংগঠক মঞ্জুর আরিফ উপস্থিত ছিলেন।

রিভারাইন পিপলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় তিস্তা নদীর বর্তমান পরিস্থিতি, নদী সুরক্ষায় জনআকাঙ্ক্ষা এবং এ বিষয়ে করণীয় নিয়ে আলোচনা হয়।

নদী, জলাভূমি ও পানিসম্পদ নিয়ে কাজ করা নাগরিক সংগঠন রিভারাইন পিপল জানায়, তারা দেড় দশকের বেশি সময় ধরে তিস্তা নদী নিয়ে গবেষণা ও প্রচারণামূলক কার্যক্রম চালিয়ে আসছে। পাশাপাশি তিস্তাপাড়ের মানুষকে সংগঠিত করার কাজও করছে সংগঠনটি। সংবাদ বিজ্ঞপ্তি

পরিবেশ কন্ঠ

সম্পাদক: ড. মোহাম্মদ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান

কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ