পরিবেশ কন্ঠ

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের মূল্য পুনর্বিবেচনা করেছে কর্তৃপক্ষ

প্রকাশ : ০৪ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের মূল্য পুনর্বিবেচনা করেছে কর্তৃপক্ষ
গ্রাহক পর্যায়ে বিদ্যুতের মূল্য পুনর্বিবেচনা করেছে কর্তৃপক্ষ |সংগৃহীত

আবাসিক পর্যায়ে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এর ফলে আগের দামই বহাল থাকছে।

বৃহস্পতিবার (৪ জুন) বিইআরসির সচিব মো: নজরুল ইসলাম সরকারের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আবাসিক লাইফ লাইন (শূন্য থেকে ৫০ ইউনিট) এবং আবাসিক প্রথম ধাপের (শূন্য থেকে ৭৫ ইউনিট) বর্ধিত মূল্যহার কার্যকর না করে পূর্বের মূল্যহার বহাল রাখা হয়েছে।

এতে বিদ্যুৎ বিতরণ সংস্থা বা কোম্পানিগুলোর আয় কমবে, যা সরকারকে অতিরিক্ত ভর্তুকি দেয়ার মাধ্যমে সমন্বয় করতে হবে বলে বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

সকল বিদ্যুৎ বিতরণ সংস্থা বা কোম্পানির আবাসিক গ্রাহকশ্রেণির অন্তর্ভুক্ত লাইফ লাইন শূন্য থেকে ৫০ ইউনিটের এনার্জি রেট বা চার্জ হবে ৪ দশমিক ৬৩ টাকা।

এছাড়া আবাসিক প্রথম ধাপের শূন্য থেকে ৭৫ ইউনিটের এনার্জি রেট বা দাম হবে ৫ দশমিক ২৬ টাকা।

এই আদেশ জুন মাসের বিল থেকেই কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে বলে জানিয়েছে বিইআরসি।

বিষয় : অর্থনীতি বিদ্যুৎ মূল্য

আপনার মতামত লিখুন

পরিবেশ কন্ঠ

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের মূল্য পুনর্বিবেচনা করেছে কর্তৃপক্ষ

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

আবাসিক পর্যায়ে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এর ফলে আগের দামই বহাল থাকছে।

বৃহস্পতিবার (৪ জুন) বিইআরসির সচিব মো: নজরুল ইসলাম সরকারের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আবাসিক লাইফ লাইন (শূন্য থেকে ৫০ ইউনিট) এবং আবাসিক প্রথম ধাপের (শূন্য থেকে ৭৫ ইউনিট) বর্ধিত মূল্যহার কার্যকর না করে পূর্বের মূল্যহার বহাল রাখা হয়েছে।

এতে বিদ্যুৎ বিতরণ সংস্থা বা কোম্পানিগুলোর আয় কমবে, যা সরকারকে অতিরিক্ত ভর্তুকি দেয়ার মাধ্যমে সমন্বয় করতে হবে বলে বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

সকল বিদ্যুৎ বিতরণ সংস্থা বা কোম্পানির আবাসিক গ্রাহকশ্রেণির অন্তর্ভুক্ত লাইফ লাইন শূন্য থেকে ৫০ ইউনিটের এনার্জি রেট বা চার্জ হবে ৪ দশমিক ৬৩ টাকা।

এছাড়া আবাসিক প্রথম ধাপের শূন্য থেকে ৭৫ ইউনিটের এনার্জি রেট বা দাম হবে ৫ দশমিক ২৬ টাকা।

এই আদেশ জুন মাসের বিল থেকেই কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে বলে জানিয়েছে বিইআরসি।

পরিবেশ কন্ঠ

সম্পাদক: ড. মোহাম্মদ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান

কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ