টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ি ইউনিয়নের ইন্দ্রবেলতা গ্রামের মো. ইমরান হোসেন (তন্ময়) হত্যার প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নিহত ইমরান হোসেন (তন্ময়)-এর স্বজন, এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় 'তন্ময় হত্যার বিচার চাই' ও 'হত্যাকারীদের ফাঁসি চাই'সহ বিভিন্ন স্লোগান দেন তারা।
মানববন্ধনে নিহত ইমরান হোসেন তন্ময়ের বড় ভাই আলমগীর হোসেন বলেন, "যারা আমার ভাইয়ের হত্যার সঙ্গে জড়িত, তাদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়া হোক। আমরা এই হত্যাকাণ্ডের সঠিক বিচার চাই।"
এ সময় ইন্দ্রবেলতা গ্রামের মহিলা ইউপি সদস্য রোকেয়া বেগম বক্তব্যে কিছু নারী টিকটকে আসক্ত হয়ে তরুণদের প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে—এমন অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
মানববন্ধনে জুলাইযোদ্ধা মশিউর রহমান বক্তব্য রাখেন। তিনি তন্ময় হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন এবং প্রকৃত অপরাধীরা যেন আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যেতে না পারে, সেজন্য নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত প্রয়োজন। একই সঙ্গে দ্রুত বিচার নিশ্চিত করে নিহতের পরিবারকে ন্যায়বিচার দেওয়ার দাবি জানান তারা।
টাঙ্গাইল সদর থানার মামলা সূত্রে জানা গেছে, গত ২ সেপ্টেম্বর রাত ১টায় টাঙ্গাইল শহরের আকুর টাকুর পাড়ায় পারিবারিক বিরোধের জেরে স্ত্রী জাকিয়ার হাতে তন্ময় নামে এক যুবক খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। নিহতের মাথার পেছনে ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।
এ হত্যাকাণ্ডে স্ত্রী জাকিয়া ছাড়াও অজ্ঞাত আরও কেউ যুক্ত থাকতে পারেন বলে আশংকা প্রকাশ করেন নিহত তন্ময়ের মামা ও মামলার বাদী সাইফুল ইসলাম। টাঙ্গাইল সদর থানার মামলা নং ৮, তারিখ ৪ সেপ্টেম্বর। পুলিশ ইতোমধ্যে জাকিয়াকে গ্রেফতার করেছে।
নিহত তন্ময় ও জাকিয়া প্রেম করে বিয়ে করেছিলেন এবং তারা ওই এলাকায় বসবাস করতেন বলে জানিয়েছেন স্বজনরা। পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে দাম্পত্য কলহের একপর্যায়ে জাকিয়া তার স্বামী তন্ময়কে নৃশংসভাবে হত্যা করেন।
অভিযোগ আরও রয়েছে, ঘটনাটি ঢাকতে নাটক সাজানোর চেষ্টা করা হয়। স্বজনদের দাবি, হত্যার পর জাকিয়া নিজেই তন্ময়কে চিকিৎসার জন্য মেডিকেলে নিয়ে যান এবং পরে রাত প্রায় ১টার দিকে অ্যাম্বুলেন্সে করে লাশ টাঙ্গাইলের পোড়াবাড়ি এলাকায় তার বাড়িতে পৌঁছে দেন। নিহতের আত্মীয়-স্বজনরা মনে করছেন, ঘটনাস্থলে থাকা বিভিন্ন আলামত তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন