পরিবেশ কন্ঠ

যুক্তরাষ্ট্র–ইরান বৈঠকের ধোঁয়াশা কাটাল সুইজারল্যান্ড

প্রকাশ : ১৮ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

যুক্তরাষ্ট্র–ইরান বৈঠকের ধোঁয়াশা কাটাল সুইজারল্যান্ড
ইরান ও যুক্তরাষ্ট্রের পতাকা। ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ডের একটি পাহাড়চূড়ার রিসোর্ট বুর্গেনস্টকে আগামীকাল শুক্রবার (১৯ জুন) যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হবে।  সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।  

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। 

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, পরিকল্পনা অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইরান ছাড়াও মধ্যস্থতাকারী দেশ হিসেবে পাকিস্তান ও কাতার এবং অন্যান্য সংশ্লিষ্ট দেশগুলোও এই বৈঠকে অংশ নেবে। সেখানে চুক্তি বাস্তবায়নের প্রাথমিক আলোচনা হবে।

আরও পড়ুনআরও পড়ুনইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর সংক্রান্ত পোস্ট মুছে কী বার্তা দিলেন শাহবাজ শরিফ?

তবে বৈঠকের সময়সূচি বা বিস্তারিত কার্যসূচি সম্পর্কে আর কোনো তথ্য জানানো হয়নি। 

সুইজারল্যান্ডে সরাসরি সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য কোনো বৈঠক আপাতত হবে না— ইরানের এমন ঘোষণার পর এ তথ্য জানাল বের্ন। 

আরও পড়ুনআরও পড়ুনশক্ত অবস্থান থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে ইরান: গালিবাফ

এরইমধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বহুল আলোচিত সমঝোতা স্মারক আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইরান ও যুক্তরাষ্ট্র। দুই পক্ষের প্রতিনিধিরা সরাসরি উপস্থিত না হয়ে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ইলেকট্রনিক উপায়ে এই চুক্তিতে সই করেছেন। সমঝোতা স্মারকে হরমুজ প্রণালি আবার খুলে দেওয়ার কথা বলা রয়েছে। পাশাপাশি ইরানের ওপর থেকে নির্দিষ্ট কিছু আর্থিক নিষেধাজ্ঞা শিথিল করার কথা বলা হয়েছে।

বিষয় : সুইজারল্যান্ড ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

আপনার মতামত লিখুন

পরিবেশ কন্ঠ

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

যুক্তরাষ্ট্র–ইরান বৈঠকের ধোঁয়াশা কাটাল সুইজারল্যান্ড

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

সুইজারল্যান্ডের একটি পাহাড়চূড়ার রিসোর্ট বুর্গেনস্টকে আগামীকাল শুক্রবার (১৯ জুন) যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হবে।  সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।  

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। 

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, পরিকল্পনা অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইরান ছাড়াও মধ্যস্থতাকারী দেশ হিসেবে পাকিস্তান ও কাতার এবং অন্যান্য সংশ্লিষ্ট দেশগুলোও এই বৈঠকে অংশ নেবে। সেখানে চুক্তি বাস্তবায়নের প্রাথমিক আলোচনা হবে।

আরও পড়ুনআরও পড়ুনইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর সংক্রান্ত পোস্ট মুছে কী বার্তা দিলেন শাহবাজ শরিফ?

তবে বৈঠকের সময়সূচি বা বিস্তারিত কার্যসূচি সম্পর্কে আর কোনো তথ্য জানানো হয়নি। 

সুইজারল্যান্ডে সরাসরি সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য কোনো বৈঠক আপাতত হবে না— ইরানের এমন ঘোষণার পর এ তথ্য জানাল বের্ন। 

আরও পড়ুনআরও পড়ুনশক্ত অবস্থান থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে ইরান: গালিবাফ

এরইমধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বহুল আলোচিত সমঝোতা স্মারক আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইরান ও যুক্তরাষ্ট্র। দুই পক্ষের প্রতিনিধিরা সরাসরি উপস্থিত না হয়ে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ইলেকট্রনিক উপায়ে এই চুক্তিতে সই করেছেন। সমঝোতা স্মারকে হরমুজ প্রণালি আবার খুলে দেওয়ার কথা বলা রয়েছে। পাশাপাশি ইরানের ওপর থেকে নির্দিষ্ট কিছু আর্থিক নিষেধাজ্ঞা শিথিল করার কথা বলা হয়েছে।

পরিবেশ কন্ঠ

সম্পাদক: ড. মোহাম্মদ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান

কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ