ত্বকের মারাত্মক ক্যানসার মেলানোমার চিকিৎসায় নতুন আশার আলো দেখাচ্ছে পরীক্ষামূলক একটি টিকা। গবেষণায় দেখা গেছে, অস্ত্রোপচারের পর প্রচলিত চিকিৎসার পাশাপাশি এই টিকা প্রয়োগে ক্যানসার ফিরে আসা বা মৃত্যুর ঝুঁকি প্রায় ৪২ শতাংশ কমেছে।
শুক্রবার (২৩ অক্টোবর) অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম নিউজ ডটকম ডটএইউর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সাধারণ টিকার মতো রোগ প্রতিরোধের জন্য নয়, বরং ক্যানসারে আক্রান্ত রোগীদের চিকিৎসায় ব্যবহারের উদ্দেশ্যে টিকাটি তৈরি করা হয়েছে। প্রতিটি রোগীর টিউমারের বৈশিষ্ট্য বিশ্লেষণ করে আলাদাভাবে এটি প্রস্তুত করা হয়। এর মাধ্যমে শরীরের রোগ প্রতিরোধব্যবস্থাকে ক্যানসার কোষ শনাক্ত ও ধ্বংস করতে সহায়তা করার চেষ্টা করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশের ১ হাজার ১৩৭ জন ক্যানসার রোগীকে নিয়ে বড় পরিসরে এই টিকার পরীক্ষামূলক প্রয়োগ চালানো হয়েছে। এতে দেখা যায়, অস্ত্রোপচারের পর প্রচলিত ওষুধের সঙ্গে নতুন টিকাটি ব্যবহারে ক্যানসার ফিরে আসা বা মৃত্যুর ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমেছে।
গবেষকেরা বলছেন, মেলানোমার চিকিৎসায় এই সাফল্য ভবিষ্যতে অন্যান্য ধরনের ক্যানসারের চিকিৎসায়ও নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। তবে টিকাটির কার্যকারিতা ও নিরাপত্তা সম্পর্কে নিশ্চিত হতে আরও গবেষণা প্রয়োজন।
সূত্র: নিউজ ডটকম
বিষয় : চিকিৎসা

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন