শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ সকাল ৮টা থেকে "Thyroid Care Through Education Innovation and Intervention" প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ থাইরয়েড সোসাইটির (বিটিএস) ৮ম আন্তর্জাতিক সম্মেলন ও বার্ষিক সাধারণ সভা হোটেল সোনারগাও-এ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টায় রেজিস্ট্রেশন ও কিট বিতরণের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হবে। এরপর বাংলাদেশ থাইরয়েড সোসাইটির প্রোমো ভিডিও প্রদর্শিত হয়েছে। সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত অনুষ্ঠিত প্লেনারি সেশনে তিনটি বিষয়ে বক্তব্য দেন দেশের বিশিষ্ট চিকিৎসকেরা। সকাল ১১টায় শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। প্রধান অতিথি তার বক্তব্যে উল্লেখ করেন "মানুষের জন্য মানসম্মত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। থাইরয়েডসহ বিভিন্ন অসংক্রামক রোগের প্রতিরোধ, সচেতনতা, দ্রুত শনাক্তকরণ ও চিকিৎসার ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠান, চিকিৎসক সমাজ, গবেষক এবং সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বাংলাদেশে থাইরয়েড রোগী ও স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নে বাংলাদেশ থাইরয়েড সোসাইটির ভুয়সী প্রশংসা করেন এবং ৮ম জাতীয় সম্মেলনে উপস্থিত সবাইকে দেশের স্বার্থে নিরলসভাবে কাজ করার জন্য ধন্যবাদ জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সভাপতি "অধ্যাপক ডা. হারুন আল রশীদ, বাংলাদেশ থাইরয়েড সোসাইটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. এম এ করিম এবং ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. এ কে আজাদ খান। স্বাগত বক্তব্য দেন বিটিএসের মহাসচিব অধ্যাপক ডা. নাসরীন সুলতানা। বিটিএসের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যপক ফৌজিয়া মোসলেম সাবেক সভাপতি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিটিএসের সভাপতি ও নিনমাসের পরিচালক অধ্যাপক ডা. এ কে এম ফজলুল বারী। সভাপতির বক্তব্যে তিনি উল্লেখ করেন যে, "বাংলাদেশে প্রায় ৫ কোটি মানুষ থাইরয়েড সমস্যায় ভুগছে। থাইরয়েড সম্পর্কিত নানা বিষযইয়ে সচেতনতা তৈরি নিয়ে বাংলাদেশ থাইরয়েড সোসাইটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশে থাইরয়েড সমস্যায় রয়েছে ৫০ শতাংশই মহিলা রোগী যার ৬০ শতাংশ জানেনই না তাদের থাইরয়েড সমস্যা আছে। এর মধ্যে ২ শতাংশ মানুষ থাউরয়েড ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। প্রতি ২৩০০ জন শিশুর মধ্যে একজন শিশু থাইরয়েড সমস্যা নিয়ে জন্মগ্রহণ করে। Preconference Workshop-এ তিনি বলেন্ Thyroid Nodule এর ৭৮ শতাংশই High Resolution আল্ট্রাসাউন্ড দিয়ে নির্ণয় সম্ভব যার ৩২ শতাংশই Cystic, ২% ক্যান্সার এবং বাকিগুলো Benign Thyroid Nodule. অপারেশনের মাধ্যমে Radiofrequency-এর মাধ্যমে এদের চিকিৎসা সম্ভব। দিনব্যাপী তিনটি বৈজ্ঞানিক অধিবেশনে থাইরয়েড রোগের নির্ণয় ও চিকিৎসার আধুনিক বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এতে থাইরয়েড রোগের জটিল কেস্, রোগ নির্ণয়ে ক্লিনিক্যাল রিজনিং, থাইরয়েড ক্যান্সারে সার্জারির আধুনিক পদ্ধতি, থাইরয়েড-সংক্রান্ত চোখের রোগ, রোগী পর্যবেক্ষণ এবং প্রয়োজন অনুযায়ী অস্ত্রোপচারের সিদ্ধান্তসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। সোহরাওয়ার্দী ইনমাসের পরিচালক অধ্যাপক ডা. জীনাত জাবীন The Evolving Role of Nuclear Medicine in the Management of Differentiated Thyroid Carcinoma এর ভূমিকা তুলে ধরেন। অবস্ট্রেটিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. ফিরোজা বেগম Thyroid Dysfunction in Pregnancy: When to Treat and When Not to Treat এ বিষয়ে আলোচনা করেন। Iodine Deficiency Disorder in Bangladesh এ বিষয় নিয়ে বলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহজাদা সেলিমা Thyroid Mysteries: Challenging Cases, Clinical Reasoning and Pearls" বিষয়ে জটিল থাইরয়েড কেস, রোগ নির্ণয় ও চিকিৎসার গুরুত্বপূর্ণ ক্লিনিক্যাল দিক নিয়ে আলোচনা করেন Dr. M. Saifuddin. "Neck Dissection in Thyroid Cancer: Changing Thoughts" থাইরয়েড ক্যান্সারে নেক ডিসেকশনের পরিবর্তিত ধারণা ও আধুনিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন Prof. Dr. Md. Abdus Sattar "Thyroid Ophthalmopathy: Clinical Features, Assessment and Management" বিষয়ে রোগটির ক্লিনিক্যাল বৈশিষ্ট্য, মূল্যায়ন ও ব্যবস্থাপনা নিয়ে বক্তব্য দেন Prof. Dr. Md. Showkat Kabir| "Differentiated Thyroid Cancer - Surveillance Vs Surgery" বিষয়ে রোগীকে নিয়মিত পর্যবেক্ষণে রাখা নাকি সার্জারি করা বিষয়ে চিকিৎসা সিদ্ধান্তের বিভিন্ন দিক তুলে ধরেন Brig. Gen Prof. Dr. Muhammad Ali Azad থাইরয়েড নিওপ্লাজম নির্ণয়ে "Diagnostic Utility of Needle Core Biopsy in the Evaluation of Thyroid Neoplasm and Its Pitfalls" বিষয়ে নিডল কোর বায়োপসির ব্যবহার ও এর সম্ভাব্য সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করেন Prof. Col. Dr. Md. Iqbal Karim| ডিফারেনশিয়েটেড থাইরয়েড ক্যান্সারে রেডিওঅ্যাকটিভ আয়োডিন অ্যাবলেশনের জন্য রোগী নির্বাচন ও চিকিৎসা সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে "Risk Adapted Candidacy and Therapeutic Decision-Making for Radioactive lodine Ablation in Differentiated Thyroid Cancer: Integrating Guidelines, Literature, and Clinical Experience" শীর্ষক বক্তব্য দেন Dr. Mohammad Hanif থাইরয়েডের কার্যকারিতা ও হৃদযন্ত্রের স্বাস্থ্যের পারস্পরিক সম্পর্ক নিয়ে "The Cardiac Thyroid Axis: Navigating Thyroid Dysfunction and Cardiac Care from Hormonal Imbalance to Heart Failure and Arrhythmia" বিষয়ে আলোচনা করেন Dr. Din-E-Mujahid Mohammad Faruque Osmany। এছাড়া রেডিওআয়োডিন-রিফ্ল্যাক্টরি থাইরয়েড ক্যান্সারে দীর্ঘমেয়াদি রোগী পরিচর্যা ও সারভাইভারশিপের জটিলতা নিয়ে "Confronting the Complexities of Radioiodine- Refractory Thyroid Cancer Survivorship" বিষয়ে বক্তব্য দেন Dr. Jasmin Ferdous| দুপুরের বিরতির পর বিকেলে অনুষ্ঠিত হয় ফ্রি পেপার ও পোস্টার সেশন। এতে ১২টি মৌখিক ও ১০টি পোস্টার উপস্থাপনা করা হয়। উপস্থাপনার বিষয়ের মধ্যে রয়েছে বাংলাদেশে অনির্ণীত থাইরয়েড অসুখের প্রকোপ, থাইরয়েড অটোইমিউনিটি, রেডিওআয়োডিন চিকিৎসার পর লালাগ্রন্থির ক্ষতি, বাংলাদেশি রোগীদের জিনগত বিশ্লেষণ এবং বিভিন্ন বিরল কেস রিপোর্ট। বিচারকদের মূল্যায়নের পর বিটিএসের উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটির সদস্যরা সেরা উপস্থাপকদের হাতে পুরস্কার তুলে দেন। সন্ধ্যা ৫টা থেকে ৬টা পর্যন্ত বিটিএসের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সমাপনী বক্তব্যের পর চা-বিরতির মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘটে।

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন