পরিবেশ কন্ঠ

রাজবাড়ীতে দুই দিনব্যাপী দশম বাংলা উৎসব শুরু

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রাজবাড়ীতে দুই দিনব্যাপী দশম বাংলা উৎসব শুরু
সংগৃহীত

বাংলা সাহিত্যের প্রতি তরুণ প্রজন্মকে আকৃষ্ট করা এবং বাংলা ভাষার মর্যাদা রক্ষার প্রত্যয়ে রাজবাড়ীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী দশম বাংলা উৎসব। শুক্রবার উৎসবের উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাংস্কৃতিক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

রাজবাড়ী একাডেমির সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাডেমির সম্পাদক অধ্যাপক ডা. মো. ইকবাল হোসেন, সমাজসেবক ডা. এনএএম মোমেনুজ্জামান ও নাসিম শফি।

উৎসবে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় এক হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছে। দুই দিনের এ আয়োজনে বাংলা ভাষার সঠিক ব্যবহার, শুদ্ধ উচ্চারণ ও বানান, চিত্রাঙ্কন, গণিত এবং দেয়ালপত্রিকাসহ মোট ৫০টি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

প্রতিযোগিতার পাশাপাশি রয়েছে ভাষা ও সাহিত্যবিষয়ক প্রদর্শনী, আবৃত্তি, শুদ্ধ উচ্চারণবিষয়ক আয়োজন এবং শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন। এ ছাড়া খ্যাতনামা শিল্পী ও সাহিত্যিকদের অংশগ্রহণে সাংস্কৃতিক সন্ধ্যারও আয়োজন করা হয়েছে।

আয়োজকেরা আশা করছেন, এ উৎসবের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি আগ্রহ বাড়বে এবং শুদ্ধ ভাষাচর্চার প্রসার ঘটবে।

বিডি-প্রতিদিন/এআইএস

বিষয় : বাংলা উৎসব

আপনার মতামত লিখুন

পরিবেশ কন্ঠ

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

রাজবাড়ীতে দুই দিনব্যাপী দশম বাংলা উৎসব শুরু

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

বাংলা সাহিত্যের প্রতি তরুণ প্রজন্মকে আকৃষ্ট করা এবং বাংলা ভাষার মর্যাদা রক্ষার প্রত্যয়ে রাজবাড়ীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী দশম বাংলা উৎসব। শুক্রবার উৎসবের উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাংস্কৃতিক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

রাজবাড়ী একাডেমির সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাডেমির সম্পাদক অধ্যাপক ডা. মো. ইকবাল হোসেন, সমাজসেবক ডা. এনএএম মোমেনুজ্জামান ও নাসিম শফি।

উৎসবে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় এক হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছে। দুই দিনের এ আয়োজনে বাংলা ভাষার সঠিক ব্যবহার, শুদ্ধ উচ্চারণ ও বানান, চিত্রাঙ্কন, গণিত এবং দেয়ালপত্রিকাসহ মোট ৫০টি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

প্রতিযোগিতার পাশাপাশি রয়েছে ভাষা ও সাহিত্যবিষয়ক প্রদর্শনী, আবৃত্তি, শুদ্ধ উচ্চারণবিষয়ক আয়োজন এবং শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক সেশন। এ ছাড়া খ্যাতনামা শিল্পী ও সাহিত্যিকদের অংশগ্রহণে সাংস্কৃতিক সন্ধ্যারও আয়োজন করা হয়েছে।

আয়োজকেরা আশা করছেন, এ উৎসবের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি আগ্রহ বাড়বে এবং শুদ্ধ ভাষাচর্চার প্রসার ঘটবে।

বিডি-প্রতিদিন/এআইএস

পরিবেশ কন্ঠ

সম্পাদক: ড. মোহাম্মদ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান

কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ