পরিবেশ কন্ঠ

১০০ কোটির ক্লাবে ‘টক্সিক’: বক্স অফিসে ইয়াশ ঝড়

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

১০০ কোটির ক্লাবে ‘টক্সিক’: বক্স অফিসে ইয়াশ ঝড়
সংগৃহীত

কন্নড় সুপারস্টার ইয়াশের প্রত্যাবর্তনে কম্পিত ভারতের বক্স অফিস; প্রথম দিনেই শতকোটি আয়ের রেকর্ড গড়ে আলোচনার কেন্দ্রে ‘টক্সিক’।

কন্নড় সিনেমার ‘রকিং স্টার’ ইয়াশের পর্দায় প্রত্যাবর্তন মানেই যে নতুন কোনো ইতিহাস, তার প্রমাণ মিলল আবারও। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে তাঁর নতুন চলচ্চিত্র ‘টক্সিক: অ্যা ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’। মুক্তির প্রথম দিনেই ভারতের বক্স অফিসে রীতিমতো সুনামি বইয়ে দিয়েছে এই সিনেমা। বক্স অফিস ট্র্যাকিং ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, উদ্বোধনী দিনেই সিনেমাটি কেবল ভারতেই আয় করেছে ১০১ কোটি ১০ লাখ রুপি। 

মজার বিষয় হলো, মূল ভাষা কন্নড়ের চেয়ে ‘টক্সিক’ সিনেমাটি হিন্দি সংস্করণেই বেশি ব্যবসা করছে। হিন্দি বলয়ের দর্শকদের মাঝে ইয়াশের আকাশচুম্বী জনপ্রিয়তাই এর প্রধান কারণ বলে মনে করা হচ্ছে। হিন্দি এবং কন্নড় সংস্করণের পাশাপাশি তেলুগু বাজারেও সিনেমাটি বেশ শক্ত অবস্থান তৈরি করেছে, যদিও তামিল ও মালয়ালম সংস্করণে আয়ের গ্রাফ তুলনামূলক কিছুটা নিম্নমুখী। 

মুক্তির প্রথম দিনেই ‘টক্সিক’ বলিউডের ব্লকবাস্টার সিনেমা ‘পাঠান’, ‘অ্যানিমেল’ ও ‘জওয়ান’-এর প্রথম দিনের আয়ের রেকর্ডকে অনায়াসেই ছাড়িয়ে গেছে। এমনকি দিনের শেষভাগে এসে এটি দক্ষিণী সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’-র প্রথম দিনের সংগ্রহকেও পেছনে ফেলে দেয়। মুক্তির আগেই সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে যে উন্মাদনা তৈরি হয়েছিল, তার প্রতিফলন দেখা গেছে অগ্রিম টিকিট বিক্রিতেও। মাত্র পাঁচ দিনে বিশ্বজুড়ে প্রায় ১৮ লাখ টিকিট বিক্রি করে মুক্তির আগেই সিনেমাটি পকেটে ভরেছিল ৬০ কোটি রুপি। 

গীতু মোহানদাস পরিচালিত এই সিনেমায় ইয়াশকে দেখা গেছে ‘রায়া’ ও ‘টিকিট’ নামক দ্বৈত চরিত্রে। তাঁর শক্তিশালী অভিনয় আর পর্দায় উপস্থিতিতে দর্শকরা মুগ্ধ হলেও সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে সিনেমাটি। অতিমাত্রায় সহিংসতা এবং গল্পের আবেগের জায়গায় কিছুটা ঘাটতি রয়েছে বলে দাবি করছেন অনেক চলচ্চিত্র সমালোচক। তবে নেতিবাচক আলোচনা কিংবা সোশ্যাল মিডিয়ায় ট্রল-মিমের তোয়াক্কা না করে দর্শকরা প্রেক্ষাগৃহে ভিড় জমাচ্ছেন। ইয়াশ ছাড়াও এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কিয়ারা আদভানি, নয়নতারা, হুমা কুরেশি ও তারা সুতারিয়া। 

চলতি বছর ভারতীয় বক্স অফিসে ‘ধুরন্ধর ২’ কিংবা ‘বর্ডার ২’-এর মতো সিনেমাগুলো আধিপত্য বিস্তার করলেও, ‘টক্সিক’ যে খুব দ্রুতই শীর্ষস্থান দখল করে নেবে—এমনটাই ধারণা করছেন সিনেমাবোদ্ধারা। যদিও দ্বিতীয় দিনে আয়ের গতি কিছুটা কমেছে, তবে সপ্তাহান্তে এটি আরও বড় রেকর্ড গড়বে বলে আশাবাদী নির্মাতারা। বক্স অফিসের এই অপ্রতিভ গতির মাধ্যমে ইয়াশ আবারও প্রমাণ করলেন যে, ভালো কনটেন্ট আর স্টারের ক্যারিশমা থাকলে যেকোনো সমালোচনাই ফিকে হয়ে যায়।

পরি-কন্ঠ/মুয়াজ

আপনার মতামত লিখুন

পরিবেশ কন্ঠ

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

১০০ কোটির ক্লাবে ‘টক্সিক’: বক্স অফিসে ইয়াশ ঝড়

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: ড. মোহাম্মদ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান

কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ