পরিবেশ কন্ঠ

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজধানীতে দুই মেগা কনসার্ট

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজধানীতে দুই মেগা কনসার্ট
ফাইল ছবি।

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আগামী ৫ আগস্ট রাজধানীতে অনুষ্ঠিত হবে দুটি উন্মুক্ত মেগা কনসার্ট। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা) এবং মুনসুন কালচারাল অ্যালায়েন্সের পৃথক আয়োজনে সোহরাওয়ার্দী উদ্যান ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে বসবে এই দুই সংগীত আসর।

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে এবং বামবার সহযোগিতায় আয়োজিত এ কনসার্ট শুরু হবে বেলা ৩টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। দর্শকদের জন্য প্রবেশদ্বার খুলে দেওয়া হবে বেলা ১টায়। আয়োজনটি সবার জন্য উন্মুক্ত, কোনো টিকিট লাগবে না।

এ কনসার্টে পারফর্ম করবে দেশের জনপ্রিয় সাতটি ব্যান্ড—মাইলস, ওয়ারফেজ, ডিফারেন্ট টাচ, লালন, হাইওয়ে, এসেইস এবং রে রে। মূল পর্বে পরিবেশনা করবে ছয়টি ব্যান্ড। উদ্বোধনী অংশে মঞ্চে উঠবে ব্যান্ড রে রে। অনুষ্ঠানে পুরস্কার বিতরণেরও আয়োজন থাকবে।

বামবার সভাপতি হামিন আহমেদ বলেন, জুলাই আন্দোলনে সংগীত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। সেই স্মৃতিকে ধারণ করেই সংগীতের মাধ্যমে দিনটি উদ্‌যাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সবার অংশগ্রহণে আয়োজনটি সফল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন বলেন, জুলাই গণ-আন্দোলনের স্মৃতি জাগ্রত রাখতেই এই কনসার্টের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হবে বলেও জানান তিনি।

আয়োজকদের ভাষ্য, ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’ কেবল একটি সংগীতানুষ্ঠান নয়; এটি সংস্কৃতি, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে উদ্‌যাপনেরও একটি প্রয়াস।

একই দিনে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক আরেকটি ওপেন-এয়ার কনসার্ট। মুনসুন কালচারাল অ্যালায়েন্সের আয়োজনে বিকেল ৪টা থেকে শুরু হওয়া এ অনুষ্ঠানে পারফর্ম করবে আর্টসেল, শিরোনামহীন, আর্ক, অ্যাভয়েড রাফা, কুঁড়েঘর, আসিফ আকবর, সেজান, নাহিদ উইথ ম্যাজিশিয়ানস, ব্যান্ড নীল, জে কে তাহমিদ, পারশা মাহজাবীনসহ আরও অনেকে। এ আয়োজনও সবার জন্য উন্মুক্ত থাকবে।

বিষয় : কনসার্ট জুলাই গণঅভ্যুত্থান

আপনার মতামত লিখুন

পরিবেশ কন্ঠ

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজধানীতে দুই মেগা কনসার্ট

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: ড. মোহাম্মদ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান

কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ