সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। তবে ঘটনার সময় গাড়িতে না থাকায় অক্ষত রয়েছেন তিনি।
বাংলা ট্রিবিউনকে আসিফ জানান, সুস্থ আছেন তিনি। চিন্তার কোনও কারণ নেই।
তিনি বলেন, ‘আমি তাদের টার্গেটে ছিলাম, কিন্তু তারা সফল হয়নি। এখন বাকিটা আইনশৃঙ্খলার সদস্যরা তদন্ত করে বের করবেন কারা এটাতে জড়িত।’
ঘটনার সময় কোথায় ছিলেন, জানতে চাইলে আসিফ বলেন, ‘আমি তখন অফিসে ছিলাম। সে সময় সব সিসিটিভিতে দেখছিলাম, শুধু গুলির শব্দটা পাইনি। ঘড়িতে তখন ভোর ৪টা ৫২ কিংবা ৫৪ মিনিট হবে। সে সময় আমার গাড়িতে কেউ ছিল না। আমি ফজরের নামাজের আগে কিংবা পরে অফিস থেকে বের হয়ে বাসায় যাই। তারা ঠিক সে সময়টাকে বেছে নিয়েছিল।’
পুলিশের তথ্য অনুযায়ী, মগবাজার বিশাল সেন্টার মার্কেটের সামনে আগে থেকেই পার্কিং করা ছিল আসিফ আকবরের ঢাকা মেট্রো-গ-১৯-২৭৭৭ নম্বরের ব্যক্তিগত গাড়িটি। এ সময় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি সিএনজিতে এসে গাড়িটি লক্ষ্য করে একটি গুলি ছোড়ে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে হাতিরঝিল থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে আসিফ আকবর ও তার এক বন্ধুর উপস্থিতিতে গাড়ির পেছনের জানালা খুলে ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করা হয়। জব্দ তালিকার মাধ্যমে সেটি জব্দ করে পুলিশ।সায় যাই। তারা ওই সময়টাকেই টার্গেট করেছে।’
বিষয় : আসিফ আকবর

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন