পরিবেশ কন্ঠ

৯ ইউনিটের ৪ ঘণ্টার চেষ্টায় গাজীপুরে গুদামের আগুন নিয়ন্ত্রণে


প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

৯ ইউনিটের ৪ ঘণ্টার চেষ্টায় গাজীপুরে গুদামের আগুন নিয়ন্ত্রণে
ফায়ার সার্ভিসের প্রায় চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে গাজীপুরে গুদামের আগুন। ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরীর কাশিমপুরের পশ্চিম শৈলডুবিতে সুপ্রিম গার্মেন্টসের কার্টুন ও সুতার গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। প্রায় চার ঘণ্টার চেষ্টায় দুপুর ১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ কাজে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট অংশ নেয়।

শনিবার (২৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাইদুল আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গুদামে আগুন লাগার পর কারখানার কর্মী ও স্থানীয় বাসিন্দারা তা নেভানোর চেষ্টা করেন। পাশাপাশি ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে কাশিমপুর ডিবিএল মিনি ও সারাবো ফায়ার সার্ভিস স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পরিস্থিতি বিবেচনায় আরও পাঁচটি ইউনিট যোগ দেয়।

মো. সাইদুল আলম চৌধুরী জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে চারদিক থেকে ঘিরে ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে অগ্নিনির্বাপণ কৌশল প্রয়োগ করা হয়। তবে পানির সংকটের কারণে আগুন নেভানোর কাজে বেগ পেতে হয়েছে। শেষ পর্যন্ত নয়টি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।

বিষয় : আগুন ফায়ার সার্ভিস গাজীপুর

আপনার মতামত লিখুন

পরিবেশ কন্ঠ

রোববার, ২৫ অক্টোবর ২০২৬


৯ ইউনিটের ৪ ঘণ্টার চেষ্টায় গাজীপুরে গুদামের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

গাজীপুর মহানগরীর কাশিমপুরের পশ্চিম শৈলডুবিতে সুপ্রিম গার্মেন্টসের কার্টুন ও সুতার গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। প্রায় চার ঘণ্টার চেষ্টায় দুপুর ১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ কাজে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট অংশ নেয়।

শনিবার (২৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাইদুল আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গুদামে আগুন লাগার পর কারখানার কর্মী ও স্থানীয় বাসিন্দারা তা নেভানোর চেষ্টা করেন। পাশাপাশি ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে কাশিমপুর ডিবিএল মিনি ও সারাবো ফায়ার সার্ভিস স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পরিস্থিতি বিবেচনায় আরও পাঁচটি ইউনিট যোগ দেয়।

মো. সাইদুল আলম চৌধুরী জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে চারদিক থেকে ঘিরে ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে অগ্নিনির্বাপণ কৌশল প্রয়োগ করা হয়। তবে পানির সংকটের কারণে আগুন নেভানোর কাজে বেগ পেতে হয়েছে। শেষ পর্যন্ত নয়টি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।


পরিবেশ কন্ঠ

সম্পাদক: ড. মোহাম্মদ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান

কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ