বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় সোনারগাঁ শপিং মলের সামনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি র্যালি বের করা হয়। র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, পৌর বিএনপির সভাপতি শাজাহান মেম্বার, সাধারণ সম্পাদক মোতালেব মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন এবং পৌর বিএনপি নেতা হারুন অর রশিদ মিঠু।
এ সময় আরও উপস্থিত ছিলেন আজহারুল ইসলাম মান্নানের রাজনৈতিক সচিব ও জেলা যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
র্যালিতে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। নেতাকর্মীরা দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে বিভিন্ন স্লোগান দেন। এতে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
আলোচনা সভায় বক্তারা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরেন। তারা দলের প্রতিষ্ঠার ইতিহাস, দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপির ভূমিকা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর এ আলোচনা সভা ও র্যালি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
পরি-কন্ঠ/মুয়াজ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন