পরিবেশ কন্ঠ

সোনারগাঁয়ে এনসিপির আহ্বায়ক মোস্তফা, সদস্য সচিব পনির

সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও তৃণমূল পর্যায়ের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটিতে মোস্তফা খন্দকারকে আহ্বায়ক, খন্দকার পনির হোসেনকে সদস্য সচিব এবং মো. ইয়ানূরকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

গতকাল বৃস্পতিবার(২৫ সেপ্টেম্বর) রাতে নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক যুবাইর সরদার ও সদস্য সচিব তামজিদ হোসেন জুবায়েরের স্বাক্ষরিত অনুমোদন এবং জেলার সাংগঠনিক সম্পাদক নিরব রায়হানের সুপারিশে কমিটিটি অনুমোদন দেওয়া হয়। পরে নারায়ণগঞ্জ জেলা এনসিপির ফেসবুক পেজে নবগঠিত কমিটির তথ্য প্রকাশ করা হয়।

দলীয় নেতারা জানান, সোনারগাঁ উপজেলার রাজপথের সক্রিয় ও নিষ্ঠাবান নেতাদের মূল্যায়নের ভিত্তিতে নতুন কমিটিতে দায়িত্ব দেওয়া হয়েছে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন কমিটির আহ্বায়ক মোস্তফা খন্দকার বলেন, “সোনারগাঁয়ে এনসিপির সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে আমরা কাজ করব। দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও বিস্তৃত করার চেষ্টা থাকবে।”

সদস্য সচিব খন্দকার পনির হোসেন বলেন, “সাধারণ মানুষের অধিকার ও প্রত্যাশাকে সামনে রেখে আমরা কাজ করতে চাই। দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সোনারগাঁয়ে এনসিপির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করাই আমাদের অন্যতম লক্ষ্য।”

সাংগঠনিক সম্পাদক মো. ইয়ানূর বলেন, “তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কাজ করা হবে। সোনারগাঁয়ের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হবে।”

নবগঠিত কমিটির নেতারা জানান, সোনারগাঁয়ের সাধারণ মানুষের অধিকার আদায়, রাজপথের আন্দোলন-সংগ্রাম এবং দলের সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে তারা নিরলসভাবে কাজ করে যাবেন।

আপনার মতামত লিখুন

পরিবেশ কন্ঠ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনারগাঁয়ে এনসিপির আহ্বায়ক মোস্তফা, সদস্য সচিব পনির

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: ড. মোহাম্মদ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান

কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ