পরিবেশ কন্ঠ

সোনারগাঁয়ে আলো আই হাসপাতালের যাত্রা শুরু

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সোনারগাঁয়ে আলো আই হাসপাতালের যাত্রা শুরু
পরিবেশ কন্ঠ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আধুনিক চক্ষু চিকিৎসাসেবার নতুন উদ্যোগ নিয়ে যাত্রা শুরু করেছে ‘আলো আই হাসপাতাল’। ‘দৃষ্টিতে আলো, জীবনে আলো’ স্লোগানকে সামনে রেখে বুধবার (২১ অক্টোবর) মোগড়াপাড়া চৌরাস্তায় হাসপাতালটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

হাসপাতালটিতে চোখের সাধারণ সমস্যা থেকে শুরু করে ছানি, রেটিনা ও গ্লুকোমাসহ বিভিন্ন চক্ষুরোগের পরীক্ষা, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং প্রয়োজনীয় চিকিৎসা ও অস্ত্রোপচারসেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আধুনিক প্রযুক্তি, মানসম্মত চিকিৎসা এবং রোগীবান্ধব পরিবেশের মাধ্যমে সোনারগাঁ ও আশপাশের এলাকার মানুষের জন্য উন্নত চক্ষু চিকিৎসাসেবা নিশ্চিত করাই প্রতিষ্ঠানটির লক্ষ্য।

উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আলো আই হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এমদাদুল হক সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক নুরুজ্জামান ও ফজলুল হক, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, ইনসাফ হাসপাতালের চেয়ারম্যান ডা. সাত্তার মো. সুমন, প্রকৌশলী সাইদুল হক, মাওলানা মহিউদ্দিন মামুন, সাংবাদিক ফরিদ হোসেন, সাংবাদিক রবিউল হোসেন, গিয়াস কামাল, নুরুজ্জামান পলাশ ও মাওলানা অলি নূরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সারোয়ার হক সামি। এ সময় সেলিম প্রধান, শাহাদাৎ হোসেন ফয়সাল, মোক্তার হোসেন ও ইমরান হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলো আই হাসপাতালের সাফল্য, রোগীদের সুস্বাস্থ্য এবং এলাকার মানুষের জন্য উন্নত চিকিৎসাসেবা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা নুরুল কামাল।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এখানে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ, আধুনিক পরীক্ষা-নিরীক্ষা, ছানি শনাক্তকরণ ও অস্ত্রোপচার, ফেকো সার্জারি এবং রেটিনা ও গ্লুকোমাসহ বিভিন্ন চক্ষুরোগের পরীক্ষা ও চিকিৎসাসেবা দেওয়ার উদ্যোগ রয়েছে। পাশাপাশি রোগীদের প্রয়োজন অনুযায়ী চশমা, লেন্স ও চোখের ওষুধের ব্যবস্থাও রাখা হয়েছে।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, আলো আই হাসপাতালের কার্যক্রমের মাধ্যমে সোনারগাঁয়ের মানুষ নিজ এলাকায় আধুনিক চক্ষু চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন। এতে চোখের রোগ শনাক্তকরণ, সময়মতো চিকিৎসা গ্রহণ এবং চক্ষুস্বাস্থ্য সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতেও ইতিবাচক ভূমিকা রাখবে প্রতিষ্ঠানটি।

আলো আই হাসপাতাল

স্লোগান: দৃষ্টিতে আলো, জীবনে আলো।

পরি-কন্ঠ/ মুয়াজ

আপনার মতামত লিখুন

পরিবেশ কন্ঠ

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

সোনারগাঁয়ে আলো আই হাসপাতালের যাত্রা শুরু

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: ড. মোহাম্মদ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান

কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ