নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় উন্নয়ন প্রকল্প, সরকারি বরাদ্দ, ব্যয়, ঠিকাদারি কার্যক্রম ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিস্তারিত তথ্য চেয়ে আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার(১৯ অক্টোবর) দুপুরে তথ্য অধিকার আইন, ২০০৯-এর আওতায় এ আবেদন করা হয়। আবেদনে ফেব্রুয়ারি ২০২৬ থেকে আবেদন দাখিলের তারিখ পর্যন্ত সোনারগাঁ উপজেলায় গৃহীত, অনুমোদিত, চলমান ও সমাপ্ত উন্নয়ন প্রকল্পের তথ্য চাওয়া হয়েছে।
আবেদনে ইউনিয়ন ও পৌরসভাভিত্তিক প্রকল্পের নাম ও ধরন, সরকারি বরাদ্দ, বিশেষ বরাদ্দ, খাতওয়ারি ব্যয়, কার্যাদেশপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান, কার্যাদেশের মূল্য, পরিশোধিত বিল এবং প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতির বিস্তারিত তথ্য চাওয়া হয়। পাশাপাশি সংশ্লিষ্ট প্রকল্পের অডিট প্রতিবেদন, অডিট আপত্তি ও নিরীক্ষায় চিহ্নিত অনিয়মসংক্রান্ত তথ্য এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগীর সংখ্যাসহ পূর্ণাঙ্গ তালিকাও চাওয়া হয়েছে।
এনসিপির পক্ষ থেকে আবেদন কার্যক্রমে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলার এনসিপি সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী তুহিন মাহমুদ, এছাড়াও ছিলেন শাকিল সাইফুল্লাহ, মোহাম্মদ রাইয়ান, কামরুল ইসলাম, শাওন, শাফিন, মুরাদসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।
তুহিন মাহমুদ বলেন, “জনগণের অর্থ কোথায়, কীভাবে ব্যয় হচ্ছে, তা জানার অধিকার জনগণের রয়েছে। আমরা কারও বিরুদ্ধে অভিযোগ তুলতে নয়, বরং সোনারগাঁয়ের উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য চেয়েছি। আমরা চাই, সরকারি অর্থের যথাযথ ব্যবহার হোক এবং উন্নয়নের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাক।”

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন