সড়ক নির্মাণে অনিয়ম রোধে কঠোর হুঁশিয়ারি দিয়ে জামানত বাজেয়াপ্তের বার্তা দিলেন সংসদ সদস্য জয়নুল আবেদীন।
সড়ক নির্মাণের তিন বছরের মধ্যে খানাখন্দ সৃষ্টি হলে সংশ্লিষ্ট ঠিকাদারকেই এর সম্পূর্ণ দায়ভার বহন করতে হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন। শনিবার দুপুরে বরিশালের বাবুগঞ্জে রহমতপুর-বাবুগঞ্জ-মুলাদী-হিজলা সড়কের আধুনিকায়ন কাজের শুভ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। কাজের গুণগত মান নিশ্চিত করতে ঠিকাদারদের সার্বিক জবাবদিহির আওতায় আনা হবে জানিয়ে তিনি স্পষ্ট করেন যে, অনিয়ম হলে ঠিকাদারের জামানতের অর্থও ফেরত দেওয়া হবে না।
সংসদ সদস্য জানান, গ্রামীণ ও আঞ্চলিক যোগাযোগব্যবস্থার সার্বিক আধুনিকায়নে বর্তমান সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে। এই প্রকল্পের আওতায় সড়কটির বিভিন্ন অংশে ডিবিএস ওয়্যারিং কোর্সের মাধ্যমে টেকসই সারফেসিং, প্রতিরক্ষামূলক রিটেইনিং ওয়াল নির্মাণ এবং স্লোপ প্রোটেকশন বাস্তবায়ন করা হচ্ছে। এই উন্নয়ন প্রকল্পের জন্য মোট ১ হাজার ৬০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। দীর্ঘ ১৭ বছর কাঙ্ক্ষিত উন্নয়নবঞ্চিত বাবুগঞ্জ ও মুলাদী এলাকার সড়ক সংস্কার কাজ টেকসই যোগাযোগ অবকাঠামো গড়ে তুলবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
অনুষ্ঠানে জয়নুল আবেদীন আরও উল্লেখ করেন, অচিরেই মীরগঞ্জ-মুলাদী সেতুর নির্মাণকাজ পুরোদমে শুরু হতে যাচ্ছে। এ ছাড়া স্থানীয় যাতায়াত নির্বিঘ্ন করতে ভবিষ্যতে কেদারপুর-বাবুগঞ্জ সেতু ও সন্ধ্যা নদীর ওপর সংযোগ সেতু নির্মাণের সুনির্দিষ্ট পরিকল্পনা নেওয়া হয়েছে। পদ্মা সেতু চালুর পর ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত ছয় লেনের মহাসড়ক বাস্তবায়িত হলে গোটা দক্ষিণাঞ্চলের অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে। ঠিকাদারদের পেশাদারিত্ব ও সততার সঙ্গে কাজ শেষ করার তাগিদ দিয়ে তিনি স্থানীয় প্রশাসনকে নিয়মিত তদারকির নির্দেশ দেন।
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনার সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সড়কটির সংস্কার ও উন্নয়ন বাস্তবায়নের মাধ্যমে দুর্ঘটনার ঝুঁকি কমার পাশাপাশি বরিশাল থেকে ঢাকার যোগাযোগে সময় বাঁচবে বলে স্থানীয়রা আশাবাদ ব্যক্ত করেছেন।
পরি-কন্ঠ/মুয়াজ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন