আগামী ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ঢাকা-চট্টগ্রাম লং মার্চ সফল ও বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ব্যাপক জনসংযোগ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান প্রার্থী ড. আসগর আলী।
জনসংযোগকালে তিনি সোনারগাঁয়ের বিভিন্ন এলাকার সাধারণ মানুষ, ব্যবসায়ী, পেশাজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি আগামী ৫ সেপ্টেম্বরের কর্মসূচি সফল করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেন।
ড. আসগর আলী বলেন, “৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লং মার্চ সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও দায়িত্বশীলভাবে কর্মসূচি বাস্তবায়নে সবাইকে সহযোগিতা করতে হবে।
তিনি আরও বলেন, কর্মসূচিকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ এবং নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করার জন্য নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।
জনসংযোগকালে স্থানীয় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন