পরিবেশ সংরক্ষণ, দূষণমুক্ত বাংলাদেশ গঠন এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির গোপালগঞ্জ জেলা শাখার ২০২৬-২০২৭ মেয়াদের ২৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটির অনুমোদনপত্র হস্তান্তর করা হয়েছে।
অনুমোদনপত্রটি গোপালগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দের হাতে তুলে দেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির মহাসচিব মীযানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি আব্দুল করিম, সোনারগাঁও কমিটির সভাপতি ফজলুল হক ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ভূঁইয়া এবং রংপুর বিভাগের সভাপতি উম্মেদ হাসান বুলবুল।
অনুমোদিত কমিটিতে গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি হিসেবে মোঃ সোহাগ কাজী এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ সজিব সরদার দায়িত্ব পেয়েছেন। নতুন এ কমিটির মাধ্যমে গোপালগঞ্জ জেলায় পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নমূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।
অনুমোদনপত্র হস্তান্তরকালে কেন্দ্রীয় কমিটির মহাসচিব মীযানুর রহমান বলেন, পরিবেশ সংরক্ষণ ও দূষণ প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। তিনি আশা প্রকাশ করেন, গোপালগঞ্জ জেলা কমিটি বৃক্ষরোপণ, পরিবেশদূষণ রোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে। একটি সবুজ, সুন্দর ও দূষণমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে তিনি সংগঠনের সকল নেতাকর্মীকে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ নবগঠিত কমিটির সকল সদস্যকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তাঁরা গোপালগঞ্জ জেলায় পরিবেশবান্ধব কার্যক্রম জোরদার, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান এবং সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির সরকারি নিবন্ধন নম্বর এস-১৩৫৯৯/২০২১। সংগঠনটি পরিবেশের ভারসাম্য রক্ষা, দূষণ প্রতিরোধ এবং জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে একটি সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
নবগঠিত গোপালগঞ্জ জেলা কমিটির সদস্যরা ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করে পরিবেশ রক্ষার আন্দোলনকে আরও এগিয়ে নেবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।
“সবাই মিলে গড়বো দেশ, দূষণমুক্ত বাংলাদেশ।”

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন