পরিবেশ কন্ঠ

এমপি আজহারুল ইসলাম মান্নানের সুস্থতা কামনায় বিএনপি নেতা মাসুম রানার দোয়া

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান শারীরিক অসুস্থতাজনিত কারণে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানা গেছে।

তার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনায় সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জের বিভিন্ন মসজিদে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দী জামে মসজিদে উপস্থিত মুসল্লিদের নিয়ে আজহারুল ইসলাম মান্নানের সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করেন পিরোজপুর ইউনিয়নের কৃতী সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মাসুম রানা।

দোয়া অনুষ্ঠানে মাসুম রানা বলেন, আজহারুল ইসলাম মান্নান তার রাজনৈতিক গুরু ও রাজনৈতিক অভিভাবক। তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও সাধারণ মানুষের মাঝে ফিরে আসুন—এ কামনা করে সকলের কাছে তার জন্য দোয়া প্রার্থনা করেন।

এ সময় মসজিদে উপস্থিত মুসল্লিরা আজহারুল ইসলাম মান্নানের দ্রুত আরোগ্য, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

আপনার মতামত লিখুন

পরিবেশ কন্ঠ

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

এমপি আজহারুল ইসলাম মান্নানের সুস্থতা কামনায় বিএনপি নেতা মাসুম রানার দোয়া

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান শারীরিক অসুস্থতাজনিত কারণে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানা গেছে।

তার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনায় সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জের বিভিন্ন মসজিদে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দী জামে মসজিদে উপস্থিত মুসল্লিদের নিয়ে আজহারুল ইসলাম মান্নানের সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করেন পিরোজপুর ইউনিয়নের কৃতী সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মাসুম রানা।

দোয়া অনুষ্ঠানে মাসুম রানা বলেন, আজহারুল ইসলাম মান্নান তার রাজনৈতিক গুরু ও রাজনৈতিক অভিভাবক। তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও সাধারণ মানুষের মাঝে ফিরে আসুন—এ কামনা করে সকলের কাছে তার জন্য দোয়া প্রার্থনা করেন।

এ সময় মসজিদে উপস্থিত মুসল্লিরা আজহারুল ইসলাম মান্নানের দ্রুত আরোগ্য, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

পরিবেশ কন্ঠ

সম্পাদক: ড. মোহাম্মদ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান

কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ