বিশ্ব অর্থনীতিকে জীবাশ্ম জ্বালানিনির্ভরতা থেকে বের করে বিদ্যুৎনির্ভর করতে বড় উদ্যোগ নিয়েছে কপ৩১-এর প্রেসিডেন্সি। পরিবহন, ভবন ও শিল্প খাতে বিদ্যুতের ব্যবহার বাড়িয়ে ২০৩৫ সালের মধ্যে বিশ্বব্যাপী চূড়ান্ত জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ ২৩ শতাংশ থেকে বাড়িয়ে ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে ‘গ্লোবাল ইলেকট্রিফিকেশন প্লেজ’ বা বৈশ্বিক বিদ্যুতায়ন অঙ্গীকার ঘোষণা করেছে কপ৩১ প্রেসিডেন্সি।
মঙ্গলবার তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ এই উদ্যোগের কথা জানানো হয়। এই উদ্যোগকে বিভিন্ন দেশ, প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীরা সমর্থন জানিয়েছেন। সম্মেলনে জানানো হয়, আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) এবং আন্তর্জাতিক নবায়নযোগ্য জ্বালানি সংস্থার (আইআরইএনএ) বিশ্লেষণের ভিত্তিতে ৩৫ শতাংশের এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সংস্থা দুটির বিশ্লেষণে বলা হয়েছে, প্রাক্-শিল্পযুগের তুলনায় বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার পথ ধরে এগোতে হলে বিদ্যুতের ব্যবহার বাড়ানো জরুরি।
সম্মেলনে কপ৩১-এর প্রেসিডেন্ট মুরাত কুরুম বলেন, ২০৩৫ সালের মধ্যে বিদ্যুতের ব্যবহার ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য প্রয়োজন। কারণ, এতদিন বিদ্যুতায়নের ক্ষেত্রে কোনো সুস্পষ্ট বৈশ্বিক লক্ষ্য ছিল না। চলতি বছরের জ্বালানি সংকট আমাদের আত্মতুষ্টি থেকে বের করে এনেছে। একই সঙ্গে জ্বালানি আমদানির ওপর নির্ভরশীলতার ঝুঁকিও স্পষ্ট করেছে।" তিনি বলেন, "বৈশ্বিক অর্থনীতিকে বিদ্যুতায়ন করা এখন জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, কার্বন নিঃসরণ কমানো এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার জন্য অপরিহার্য। এ লক্ষ্য বাস্তবায়নে কপ৩১ সম্মেলনকে কেন্দ্র করে সব পক্ষকে একত্র করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যুতের যুগের সূচনায় কপ৩১ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
কপ৩১-এর প্রেসিডেন্ট অব নেগোসিয়েশন ক্রিস বোয়েন বলেন, সম্মেলনে দ্রুত বিদ্যুতায়নের পক্ষে ব্যাপক সমর্থন আদায়ের পাশাপাশি তা বাস্তবায়নের কার্যকর পথ তৈরির চেষ্টা চলছে। পরিচ্ছন্ন বিদ্যুৎ উৎপাদন, শক্তিশালী বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণব্যবস্থা এবং বিদ্যুৎ সংরক্ষণ সক্ষমতা বাড়ানো গেলে গৃহস্থালি, পরিবহন ও শিল্প খাতে জ্বালানি নিরাপত্তা জোরদার এবং কার্বন নিঃসরণ কমানো সম্ভব হবে।
এ উদ্যোগের অংশ হিসেবে মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যৌথভাবে প্রথমবারের মতো ‘ইলেকট্রিফিকেশন ফোরাম’ আয়োজন করে কপ৩১ প্রেসিডেন্সি। সম্মেলনের পরও নিয়মিত এ ফোরামের কার্যক্রম চলবে। বিভিন্ন দেশের সরকার, আন্তর্জাতিক প্রতিষ্ঠান, ব্যবসায়ী ও অর্থায়নকারী সংস্থাগুলো এতে অংশ নেবে।
বৈশ্বিক ও আঞ্চলিক পর্যায়ে বিদ্যুতায়নের অগ্রগতি পর্যবেক্ষণে আইইএ একটি ‘গ্লোবাল ইলেকট্রিফিকেশন ট্র্যাকিং মেকানিজম’ চালু করবে। সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ফাতিহ বিরোল বলেন, বিদ্যুৎচালিত প্রযুক্তি অনেক ক্ষেত্রে ব্যয়সাশ্রয়ী এবং জ্বালানি আমদানিনির্ভর দেশগুলোর নিরাপত্তা বাড়াতে সহায়ক। ৩৫ শতাংশের লক্ষ্যমাত্রা নির্ধারণে আইইএ তথ্যভিত্তিক বিশ্লেষণ দিয়ে সহায়তা করেছে। ভবিষ্যতেও বিদ্যুতায়নের অগ্রগতি পর্যবেক্ষণ ও এ উদ্যোগের ধারাবাহিকতা রক্ষায় সংস্থাটি কাজ করবে।
উন্নয়নশীল দেশগুলোর বিদ্যুৎ বিতরণব্যবস্থা শক্তিশালী করতে আন্তর্জাতিক নবায়নযোগ্য জ্বালানি সংস্থা (আইআরইএনএ) ‘এনাবলিং ডিস্ট্রিবিউশন গ্রিডস ফর ইলেকট্রিফিকেশন’ বা ডি-গ্রিডস কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করবে। এর মাধ্যমে দেশগুলো বিদ্যুৎ বিতরণ অবকাঠামোয় বিনিয়োগের প্রয়োজন নিরূপণ, প্রকল্প প্রস্তুত এবং অর্থায়ন সংগ্রহের সুযোগ পাবে। আইআরইএনএ-এর মহাপরিচালক ফ্রান্সেসকো লা কামেরা বলেন, ৩৫ শতাংশের লক্ষ্যমাত্রা সংস্থাটির গবেষণা ও বিশ্লেষণের ভিত্তিতে তৈরি হয়েছে। বিদ্যুৎ বিতরণব্যবস্থা শক্তিশালী করা, নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন বাড়ানো এবং বিদ্যুতায়নের গতি ত্বরান্বিত করতে ডি-গ্রিডস কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এদিকে ইউটিলিটিজ ফর নেট জিরো অ্যালায়েন্স (ইউএনইজেডএ) বিদ্যুৎ গ্রিড, নবায়নযোগ্য জ্বালানি ও বিদ্যুৎ সংরক্ষণ খাতে বার্ষিক বিনিয়োগের প্রতিশ্রুতি ১৪৮ বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ১৫৬ বিলিয়ন ডলারে উন্নীত করার ঘোষণা দিয়েছে। সংস্থাটির সহসভাপতি ও এসএসই পিএলসির প্রধান নির্বাহী মার্টিন পিবওয়ার্থ বলেন, পরিচ্ছন্ন বিদ্যুতায়ন শুধু কার্বন নিঃসরণ কমানোর পথ নয়; এটি বিদ্যুৎ বিল কমানো, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং অর্থনীতির সক্ষমতা বাড়ানোরও উপায়।
অর্থায়ন ও বিদ্যুতায়নের অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে সহযোগিতার জন্য অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (ওইসিডি)-এর সঙ্গেও কৌশলগত অংশীদারত্ব প্রতিষ্ঠা করেছে কপ৩১ প্রেসিডেন্সি। এ বিষয়ে দুটি নীতিগত বিশ্লেষণী প্রতিবেদন তৈরি করছে সংস্থাটি। ওইসিডির মহাসচিব ম্যাথিয়াস কোরমান বলেন, বিশ্বজুড়ে বিদ্যুতের চাহিদা বাড়ছে। এ চাহিদা পূরণে বিদ্যুৎ উৎপাদন, গ্রিড ও সংরক্ষণ অবকাঠামোয় উল্লেখযোগ্য বিনিয়োগ প্রয়োজন। বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করতে হলে সুস্পষ্ট নীতিমালা, কার্যকর নিয়ন্ত্রণব্যবস্থা এবং বিনিয়োগযোগ্য প্রকল্পের ধারাবাহিক সরবরাহ নিশ্চিত করতে হবে।
জীবাশ্ম জ্বালানির সাম্প্রতিক সংকটের কারণে আমদানিনির্ভর দেশগুলোর প্রতিদিন অতিরিক্ত ১.৮ বিলিয়ন ডলার ব্যয় হচ্ছে বলে জানিয়েছে গ্লোবাল রিনিউয়েবলস অ্যালায়েন্স। সংস্থাটির প্রধান নির্বাহী ব্রুস ডগলাস বলেন, নবায়নযোগ্য জ্বালানিনির্ভর বিদ্যুতায়ন ভোক্তাদের জীবাশ্ম জ্বালানির উচ্চ ও অস্থির মূল্য থেকে সুরক্ষা দিতে পারে। এজন্য প্রতিটি দেশের নিজস্ব জাতীয় বিদ্যুতায়ন পরিকল্পনা থাকা প্রয়োজন।
এছাড়া উদীয়মান ও উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোতে বিদ্যুতায়নের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে তুরস্ক ও অস্ট্রেলিয়া যৌথভাবে সাসটেইনেবল এনার্জি ফর অলের সহায়তায় একটি প্রতিবেদন তৈরি করেছে। ‘দ্য ইলেকট্রিফিকেশন অপরচুনিটি’ শীর্ষক প্রতিবেদনটি মঙ্গলবার প্রকাশ করা হয়। এতে উন্নয়নশীল দেশগুলোতে বিদ্যুতায়নের মাধ্যমে শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি, জীবনযাত্রার মান উন্নয়ন এবং জ্বালানি স্বনির্ভরতা অর্জনের সুযোগ তুলে ধরা হয়েছে। সংস্থাটির প্রধান নির্বাহী ও জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি দামিলোলা ওগুনবিইয়ি বলেন, বিদ্যুতায়ন উন্নয়নশীল দেশগুলোর শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি মানুষের জীবনমান উন্নয়নের সুযোগ তৈরি করবে।
পরি-কন্ঠ /মুয়াজ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন