পরিবেশ কন্ঠ

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা: কলেজশিক্ষার্থীদের জন্য বৃত্তির সুযোগ

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা: কলেজশিক্ষার্থীদের জন্য বৃত্তির সুযোগ
সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ২০২৭ সালের বিভিন্ন বৃত্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে। এসব বৃত্তিতে যুক্তরাষ্ট্রের নাগরিক, স্থায়ী বাসিন্দা ও আন্তর্জাতিক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। ২০২৭-২৮ শিক্ষাবর্ষে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পড়াশোনার জন্য পূর্ণ ও আংশিক অর্থায়নের সুযোগ রয়েছে।

এসব বৃত্তির মাধ্যমে টিউশন ফি, আবাসন ও পড়াশোনার অন্য খরচের বড় অংশ মেটানো সম্ভব। মেধা ও আর্থিক প্রয়োজনের ভিত্তিতে বিভিন্ন বৃত্তি দেওয়া হয়। এ ছাড়া ক্রীড়াবিদ, সংখ্যালঘু জনগোষ্ঠী এবং বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (স্টেম), চারুকলা ও শিক্ষায় আগ্রহীদের জন্যও রয়েছে বিশেষ বৃত্তির সুযোগ।

যুক্তরাষ্ট্রে পড়াশোনা অনেক শিক্ষার্থীর স্বপ্ন। তবে সেখানে শিক্ষার খরচ বেশি। বৃত্তি শিক্ষার্থীদের ঋণের চাপ কমাতে সাহায্য করে। ফলে তাঁরা পড়াশোনায় আরও মনোযোগ দিতে পারেন। অনেক বৃত্তির সঙ্গে পরামর্শ, নেতৃত্ব বিকাশ ও পেশাজীবীদের সঙ্গে যোগাযোগের সুযোগও থাকে।

বৃত্তির ধরন ও অর্থের পরিমাণ অনুযায়ী সুবিধা ভিন্ন হতে পারে। পূর্ণ অর্থায়নের বৃত্তিতে থাকতে পারে—

মেধাভিত্তিক বৃত্তি: ভালো ফল করা শিক্ষার্থীদের জন্য।

আর্থিক প্রয়োজনভিত্তিক বৃত্তি: আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য।

ক্রীড়া বৃত্তি: খেলাধুলায় অসাধারণ দক্ষতা থাকা শিক্ষার্থীদের জন্য।

বিষয়ভিত্তিক বৃত্তি: বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত, নার্সিং, ব্যবসাসহ নির্দিষ্ট বিষয়ে পড়তে আগ্রহীদের জন্য।

সংখ্যালঘু শিক্ষার্থীদের বৃত্তি: পিছিয়ে পড়া ও কম প্রতিনিধিত্ব থাকা বিভিন্ন জনগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য।

বিশেষ প্রতিভার বৃত্তি: শিল্পকলা, নেতৃত্ব ও সামাজিক কর্মকাণ্ডে বিশেষ দক্ষতা থাকা শিক্ষার্থীদের জন্য।

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ সহজ করতে বিভিন্ন প্রতিষ্ঠান বৃত্তি দিয়ে থাকে। এর মধ্যে রয়েছে—

এসব বৃত্তি শিক্ষার্থীদের আর্থিক চাপ কমায়। একই সঙ্গে মেধা, নেতৃত্বের গুণ ও সামাজিক কর্মকাণ্ডের স্বীকৃতি দেয়।

বেশির ভাগ বৃত্তির ক্ষেত্রে আবেদনকারীকে যুক্তরাষ্ট্রের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত বা ভর্তি হতে যাওয়া শিক্ষার্থী হতে হয়। পাশাপাশি নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতাও পূরণ করতে হয়। তবে শর্ত বৃত্তিভেদে আলাদা হতে পারে। আর্থিক প্রয়োজনভিত্তিক বৃত্তির জন্য আর্থিক প্রয়োজনের প্রমাণ দিতে হতে পারে। মেধাভিত্তিক বৃত্তিতে ভালো ফলের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের রেকর্ডও চাওয়া হতে পারে। বিষয়ভিত্তিক বা নির্দিষ্ট জনগোষ্ঠীর জন্য দেওয়া বৃত্তিতে সংশ্লিষ্ট শর্ত পূরণ করতে হয়।

কোনো কোনো বৃত্তির জন্য আবেদন করার সুযোগ না-ও থাকতে পারে—

বৃত্তিভেদে আবেদনের শেষ তারিখ আলাদা। জাতীয় পর্যায়ের বৃত্তির আবেদন শরৎকালে শুরু হয়। পরবর্তী শিক্ষাবর্ষের জন্য এসব আবেদনের সময়সীমা সাধারণত অক্টোবর থেকে মার্চের মধ্যে শেষ হয়। কিছু বিশ্ববিদ্যালয়ভিত্তিক বৃত্তির আবেদন আরও আগে শেষ হতে পারে। তাই যে বিশ্ববিদ্যালয় বা বৃত্তির জন্য আবেদন করতে চান, তাদের আর্থিক সহায়তা বিভাগের ওয়েবসাইট থেকে সময়সীমা জেনে নিন।

বিষয় : যুক্তরাষ্ট্র ছাপা সংস্করণ শিক্ষা শিক্ষার্থী স্নাতকোত্তর উচ্চশিক্ষা বৃত্তি

আপনার মতামত লিখুন

পরিবেশ কন্ঠ

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা: কলেজশিক্ষার্থীদের জন্য বৃত্তির সুযোগ

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: ড. মোহাম্মদ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান

কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ