উপজেলা প্রতিনিধি,সোনারগাঁ(নারায়ণগঞ্জ):
নারায়ণগঞ্জ ২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ বলেছেন, বর্তমান সরকার শিক্ষাখাতকে গুরুত্ব দিয়েছে। বাজেটে শিক্ষাখাতের জন্য সর্বোচ্চ বরাদ্ধ রাখা হয়েছে।
শনিবার বিকেলে নারায়ণগঞ্জের আড়াইহাজারে কবি নজরুল স্কুল এন্ড কলেজের ৪ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, বাংলাদেশের উন্নয়ন করতে হলে শিক্ষাখাতকে উন্নত করতে হবে। আড়াইহাজারের শিক্ষাপ্রতিষ্ঠান যেন এর সুফল ভোগ করতে পারে সে জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও এলাকাবাসীকে আশ্বস্থ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুর রহমান, কলেজের অধ্যক্ষ নার্গিস আক্তার প্রমুখ।

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন