পরিবেশ কন্ঠ

গজারিয়া পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

ছবি: পরিবেশ কন্ঠ

মুন্সীগঞ্জের গজারিয়া পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন নবনির্বাচিত এডহক কমিটির সভাপতি মুক্তার হোসেন ভূঁইয়া। সদস্যসচিব হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশুতোষ কুমার সাহা। এছাড়াও অভিভাবক প্রতিনিধি সদস্য আমির হোসেন জেহাদ এবং শিক্ষক প্রতিনিধি সদস্য হাবিবুর রহমান দেওয়ান উপস্থিত ছিলেন।

সভায় বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করা, শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ এবং বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে মতবিনিময় করা হয়।

এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে নবগঠিত এডহক কমিটিকে অভিনন্দন জানান এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সভা শেষে বিদ্যালয়ের অগ্রগতি ও সুনাম বৃদ্ধিতে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।

আপনার মতামত লিখুন

পরিবেশ কন্ঠ

রোববার, ০৭ জুন ২০২৬

গজারিয়া পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

মুন্সীগঞ্জের গজারিয়া পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন নবনির্বাচিত এডহক কমিটির সভাপতি মুক্তার হোসেন ভূঁইয়া। সদস্যসচিব হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশুতোষ কুমার সাহা। এছাড়াও অভিভাবক প্রতিনিধি সদস্য আমির হোসেন জেহাদ এবং শিক্ষক প্রতিনিধি সদস্য হাবিবুর রহমান দেওয়ান উপস্থিত ছিলেন।

সভায় বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করা, শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ এবং বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে মতবিনিময় করা হয়।

এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে নবগঠিত এডহক কমিটিকে অভিনন্দন জানান এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সভা শেষে বিদ্যালয়ের অগ্রগতি ও সুনাম বৃদ্ধিতে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।

পরিবেশ কন্ঠ

সম্পাদক: ড. মোহাম্মদ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান

কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ