পিতা-মাতার স্মৃতিকে মানুষের কল্যাণে ছড়িয়ে দেওয়ার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও বার অ্যাসোসিয়েশনের কনিষ্ঠ সদস্য আরিফুল হক রনি। শুধু আবেগে সীমাবদ্ধ না রেখে তিনি মরহুম মা-বাবার আত্মার শান্তি ও স্মৃতিকে সজীব রাখতে প্রতি বছর নদীতে লাখ লাখ টাকার পোনা মাছ অবমুক্ত করে থাকেন। এবার সেই মহৎ উদ্যোগের ধারাবাহিকতায় ত্রিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করছেন তিনি।
এরই ধারাবাহিকতায় গতকাল তিনি চারা নিয়ে উপস্থিত হয়েছিলেন ত্রিশালের বালিপাড়া ইউনিয়নের বিয়ারা পাটুলী রহমত উল্লাহ উচ্চ বিদ্যালয় ও জয়মনি উচ্চ বিদ্যালয়ে। এসময় তাঁর নিজ হাতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা বাল্য বিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধ বিগ্রেড সমন্বয়ক, ‘সবুজ ত্রিশাল’-এর আইডিয়া দাতা রফিকুল আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষকবৃন্দ, সাবেক শিক্ষার্থী কাওসার আহমেদসহ আরও কয়েকজন গুণী ব্যক্তিবর্গ।
বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের আন্তরিক সহযোগিতায় আয়োজিত এই চারা বিতরণ কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে যেমন আনন্দের সৃষ্টি হয়েছে, তেমনি তাদের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ ও বৃক্ষরোপণের আগ্রহও তৈরি হয়েছে। শিক্ষার্থীরা জানায়, এই উদ্যোগ তাদের মধ্যে প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় অনুপ্রেরণা জোগাবে।
উল্লেখ্য, আইনজীবী আরিফুল হক রনি ধলা উচ্চ বিদ্যালয়ের ২০০০ ব্যাচের কৃতী শিক্ষার্থী। একসময় খেলাধুলায় অত্যন্ত পারদর্শী ছিলেন; আর আজও খেলাধুলার প্রতি তাঁর ভালোবাসা অটুট রয়েছে। শুধু চারা বিতরণেই নয়, বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ ও প্রতিভাকে উৎসাহিত করতে প্রয়োজনীয় খেলাধুলার সরঞ্জাম প্রদানেরও আশ্বাস দিয়েছেন তিনি। তাঁর এই সহযোগিতার প্রতিশ্রুতি শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য নিঃসন্দেহে আনন্দ ও অনুপ্রেরণার।
স্থানীয়রা মনে করছেন, আরিফুল হক রনির মতো ব্যক্তিত্বদের এমন মহৎ উদ্যোগ সমাজে দৃষ্টান্ত হয়ে থাকবে এবং আগামী প্রজন্মকে পরিবেশ ও মানবতার প্রতি দায়বদ্ধ হতে অনুপ্রাণিত করবে।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন