পরিবেশ কন্ঠ

জাল দলিলের আগ্রাসন মোকাবেলায় মাঠে বাংলাদেশ পরিবেশ আন্দোলন

স্বার্থান্বেষী মহলের লালবাগ ঐতিহ্যবাহী আমলীগোলা বালুর মাঠ দখলের পাঁয়তারা

আমলীগোলা বালুর মাঠ রক্ষায় জোড়ালো আন্দোলনরত

শনিবার (০৫ সেপ্টেম্বর ২০২৬) বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-র একটি টিম পুরান ঢাকা লালবাগের আমলীগোলায় বালির মাঠ পরিদর্শনে যান। দীর্ঘদিন ধরে লালবাগের ঐতিহ্যবাহী আমলীগোলা বালুর মাঠ জাল দলিলের মাধ্যমে পুরোপুরি দখলের পাঁয়তারা করে চলেছে খেলাধুলার পরিবেশ নষ্টকারী দখলবাজ একটি স্বার্থান্বেষী মহল। ইতিমধ্যে মাঠের কিছু অংশ দখল করে নিয়ে গেছে মহলটি। বাপা-র একটি প্রতিনিধি দল মাঠ পরিদর্শনে গেলে এই চিত্র ফুটে উঠে। পরিদর্শনকারী বাপার প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিহির বিশ্বাস, যুগ্ম সম্পাদক জাভেদ জাহান, কেন্দ্রীয় সদস্য আশরাফ আমিরুল্লাহ, অ্যাডভোকেট পারভীন আক্তার, শেখ আনসার আলী, সাংবাদিক শোভন কমল এবং অ্যাডভোকেট তরুণ বেগি। এ সময় স্থানীয়দের পক্ষে উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় রিয়াজ, কৃষ্টি পরিষদের সদস্যবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরিদর্শনকালে প্রতিনিধি দলের সদস্যরা দেখতে পান, মাঠের একটি বড় অংশ ইতিমধ্যে বেদখল হয়ে গেছে। সেখানে রাস্তা ও ঘরবাড়ি তৈরি করা হয়েছে। পর্যবেক্ষণ কালে মাঠের বাকি অংশে স্থানীয় তরুণদের বেশ উৎসাহ নিয়ে খেলাধুলা করতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, একটি প্রভাবশালী মহল ভুয়া ও জাল দলিল তৈরি করে ঐতিহ্যবাহী এই মাঠটি সম্পূর্ণভাবে গ্রাস করার চেষ্টা চালাচ্ছে। স্থানীয়রা মাঠটি রক্ষায় বাপার জরুরি সহযোগিতা কামনা করেন। স্থানীয়দের মতে, তারা বলেন, এখনই যথাযথ প্রক্রিয়ায় আইনি ও সামাজিক আন্দোলন গড়ে তুলতে না পারলে এলাকার একমাত্র এবং ঐতিহ্যবাহী এই খেলার মাঠটি চিরতরে হারিয়ে যাবে। স্থানীয় শিশু কিশোরদের সুস্বাস্থ্য ও মানসিক বিকাশে খেলাধুলা অত্যাবশ্যক। তাই মাঠ রক্ষায় বাপার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাওয়া হলে প্রতিনিধি দলের সিনিয়র সদস্য মিহির বিশ্বাস চার দফা কর্মপরিকল্পনার কথা জানান। এ ব্যাপারে তিনি আরও বলেন, বাপা মাঠ রক্ষায় স্থানীয়দের সঙ্গে নিয়ে জোরালো আন্দোলন গড়ে তুলবে। তাদের প্রাথমিক পদক্ষেপ হবে- মাঠের মালিকানা ও জাল দলিল সংক্রান্ত সব ধরনের কাগজপত্র সংগ্রহ করা, মাঠ রক্ষার কৌশল নির্ধারণে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা, মাঠ রক্ষার জন্য ঢাকা জেলা প্রশাসক ও ক্রীড়া মন্ত্রী বরাবর আনুষ্ঠানিক চিঠি পাঠানো, এবং সিটি করপোরেশন নির্বাচনের আগেই এলাকায় বড় ধরনের মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি আয়োজন করা। মিহির বিশ্বাস ঐতিহ্যবাহী এই খেলার মাঠ রক্ষায় বাপা ও স্থানীয় জনগণ রাজপথে যৌথ আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

পরিবেশ কন্ঠ

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

স্বার্থান্বেষী মহলের লালবাগ ঐতিহ্যবাহী আমলীগোলা বালুর মাঠ দখলের পাঁয়তারা

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: ড. মোহাম্মদ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান

কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ