শাহরুখ খানের নতুন সিনেমা কিং: সুহানা খানের বলিউড অভিষেক
সাড়ে চারশ কোটি বাজেটের মেগা প্রজেক্টে সুহানা খানের সঙ্গে জুটি বাঁধছেন কিং খান; অ্যাকশন ও ভিএফএক্সে থাকছে বড় চমক।বলিউডের বাদশা শাহরুখ খান মানেই রাজকীয় প্রত্যাবর্তন। গত বছর ‘পাঠান’ ও ‘জাওয়ান’-এর অবিশ্বাস্য সাফল্যের পর ভক্তদের মনে এখন একটাই জিজ্ঞাসা—এরপর কী? সেই কৌতূহলের সমাপ্তি ঘটিয়ে এবার পর্দায় আসতে চলেছে বছরের অন্যতম আলোচিত অ্যাকশন থ্রিলার ‘কিং’। তবে এবারের চমক শুধু শাহরুখের পর্দায় ফেরাতে সীমাবদ্ধ নয়; এই সিনেমার মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে শাহরুখ-কন্যা সুহানা খানের। সিনেমা সংশ্লিষ্টদের মতে, মেয়ের ক্যারিয়ারের প্রথম সিনেমাটি স্মরণীয় করে রাখতে কোনো খামতি রাখতে চাইছেন না বলিউড কিং।জানা গেছে, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমার বাজেট নির্ধারণ করা হয়েছে প্রায় সাড়ে চারশ কোটি টাকা। বড় বাজেটের এই মেগা প্রজেক্টের শুটিং ইতোমধ্যেই পুরোদমে শুরু হয়েছে এবং আগামী আগস্ট মাসের মধ্যেই শুটিং শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরপর শুরু হবে দীর্ঘ মেয়াদী পোস্ট-প্রডাকশন এবং ভিএফএক্সের কাজ। সিনেমার দৃশ্যগুলোকে আন্তর্জাতিক মানের করে তুলতে বিশ্বখ্যাত স্টান্ট ও অ্যাকশন ডিরেক্টরদের নিয়ে আসা হয়েছে। এমন কিছু অ্যাকশন সিকুয়েন্স ভক্তরা দেখতে পাবেন, যা এর আগে বলিউডের কোনো সিনেমায় দেখা যায়নি বলে দাবি করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা। শাহরুখ খান নিজে প্রায় দেড়শ দিন সময় দিচ্ছেন এই সিনেমার জন্য, যা সিনেমাটির গুরুত্ব কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।‘কিং’ সিনেমার মূল প্রেক্ষাপট আবর্তিত হয়েছে শহরের অপরাধ জগতকে কেন্দ্র করে। যেখানে একজন প্রভাবশালী ডনের নির্দেশে চলে অপরাধ জগতের সব কর্মকাণ্ড। সেই কুখ্যাত ডনের চরিত্রে দেখা যাবে স্বয়ং শাহরুখ খানকে। আর তার যোগ্য উত্তরসূরি বা শিষ্যার ভূমিকায় অভিনয় করবেন সুহানা খান। সিনেমার গল্পে দেখা যাবে, গুরুর প্রতিটি আদেশ সুহানা অক্ষরে অক্ষরে পালন করেন। মূলত বাবা ও মেয়ের পর্দার রসায়নই হবে এই ছবির মূল চালিকাশক্তি। শাহরুখের দীর্ঘদিনের অভিজ্ঞতা আর সুহানার সজীব উপস্থিতি দর্শকদের এক নতুন অভিজ্ঞতা উপহার দেবে বলে ধারণা করা হচ্ছে।তারকাখচিত এই সিনেমায় শাহরুখ ও সুহানা ছাড়াও রয়েছেন একঝাঁক জনপ্রিয় অভিনেতা। অনিল কাপুর, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন ও জয়দীপ অহলাওয়াতের মতো শক্তিশালী অভিনেতাদের উপস্থিতি সিনেমাটিকে একটি পূর্ণাঙ্গ প্যাকেজে রূপান্তর করেছে। বিশেষ করে অভিষেক বচ্চনকে একটি নেতিবাচক চরিত্রে দেখার গুঞ্জন সিনেমাটি নিয়ে কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। রেড চিলিস এন্টারটেইনমেন্ট এবং মারফ্লিক্স প্রযোজিত এই ছবিটি আগামী বড়দিন উপলক্ষে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ভক্তরা এখন থেকেই প্রহর গুনছেন বড় পর্দায় প্রিয় বাদশার সাথে তার কন্যার দুর্দান্ত অ্যাকশন দেখার জন্য।পরি-কন্ঠ/মুয়াজ