ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরসূরিদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ সংবর্ধনা দেন। অনুষ্ঠানে প্রায় ১০১ জন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারী অংশগ্রহণ করেন। এদের মধ্যে ৭ জন বীরশ্রেষ্ঠের নিকটাত্মীয়ও ছিলেন। প্রধানমন্ত্রী খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের স্বজনদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ তাদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, তিন বাহিনী প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সম্মানিত করা রাষ্ট্রের দায়িত্ব। তিনি বলেন, “আপনাদের সম্মানিত করা রাষ্ট্রের দায়িত্ব। আপনাদের স্বীকৃতি দেওয়ার মাধ্যমে রাষ্ট্র সেই দায়িত্ব কিছুটা পালন করার চেষ্টা করেছে।” তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধারা অসাধারণ ও অনন্য, কারণ একটি জাতির জন্য স্বাধীনতা যুদ্ধে লড়াই করে জয়ের সম্মান সবার ভাগ্যে জোটে না। প্রধানমন্ত্রী তার নিজের পিতার কথা উল্লেখ করে বলেন, স্বাধীনতার ঘোষক নিজে সশস্ত্র বাহিনীর গর্বিত সদস্য ছিলেন, যা বাহিনীর জন্যও গর্বের বিষয়।এর আগে, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় মহান মুক্তিযুদ্ধে শাহাদাতবরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী কিছু সময় নীরবতা পালন করেন এবং শিখা অনির্বাণের পরিদর্শক বইতে স্বাক্ষর করেন। পরে তিন বাহিনী প্রধান পৃথকভাবে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন।খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানপ্রসঙ্গত, ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনী গঠিত হয় এবং পাকিস্তানি দখলদার বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণ শুরু করে, যা মুক্তিযুদ্ধে দেশের বিজয় ত্বরান্বিত করে। স্বাধীনতার পর থেকে প্রতি বছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে দেশের সব ক্যান্টনমেন্ট, নৌঘাঁটি ও বিমানবাহিনী ঘাঁটির মসজিদে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। এছাড়া বিকেল ৪টায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে সশস্ত্র বাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা এবং কূটনীতিকরা অংশগ্রহণ করবেন।

খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরসূরিদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী