ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

সোনারগাঁয়ে নতুন ইউএনও মাহমুদুল হাসান

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়ন পেয়েছেন ৩৬তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মাহমুদুল হাসান। এর আগে তিনি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।সোমবার (১৬ নভেম্বর) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের মাঠ প্রশাসন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে সোনারগাঁয়ে বদলি ও পদায়নের তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মাহমুদুল হাসানকে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।জানা গেছে, মাহমুদুল হাসান গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৬ সালের আগস্ট মাসে তাকে সেখান থেকে বদলি করে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়। এরপর তাকে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলে পদায়ন করা হয়েছে। প্রজ্ঞাপনে তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৪৪ ধারার ক্ষমতা এবং সংশ্লিষ্ট আইনের আওতায় সার্টিফিকেট অফিসারের ক্ষমতাও অর্পণ করা হয়েছে।ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (মাঠ প্রশাসন) মো. শওকত মেহেদী সেতু স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।

সোনারগাঁয়ে নতুন ইউএনও মাহমুদুল হাসান