কোথায় আছেন নিপুণ
চিত্রনায়িকা নিপুণ আক্তার। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে একসময় বেশ আলোচনায় ছিলেন এ অভিনেত্রী।
সিনেমায় অভিনয়ের চেয়ে স্যোশাল মিডিয়াতেই তাকে সবসময় বেশ সরব থাকতে দেখা গেছে।
যদিও ২০২৫ সালের ২৯ জানুয়ারি শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কৃত হওয়ার পর নিপুণকে বিনোদন জগতের কোন মাধ্যমে দেখা যায় নি। এমন কী স্যোশাল মিডিয়ায়ও এখন তিনি নিরব।
jwARI.fetch( $( "#ari-image-jw6a9e66981fa76" ) );
নিপুণের ২০০৬ সালে অভিনীত প্রথম ছবির নাম ‘রত্নগর্ভা মা’, যা আজও মুক্তি পায়নি।
তার অভিনীত ‘পিতার আসন’ প্রথম মুক্তি পাওয়া ছবি।
তিনি ২০১৩ সালে প্রসেনজিৎ চ্যাটার্জির সাথে চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে পশ্চিমবঙ্গের চলচ্চিত্র অভিষিক্ত হন।