সনাতন ধর্মাবলম্বীদের প্রধানমন্ত্রীর উপহার
শারদীয় দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষে বগুড়া সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকায় ২ হাজার ৩০০ নারীর মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি বিতরণ করা হয়েছে। গতকাল সদর উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সভাপতি রেজাউল করিম বাদশা। ইউএনও আবদুল ওয়াজেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাফতুন আহমেদ খান রুবেল, পরিমল চন্দ্র দাস, নাজমা আকতার প্রমুখ।