ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

খাদ্যে ভেজাল করলেই ২০ লাখ জরিমানা, ৫ বছরের জেল

খাদ্যে ভেজাল, ক্ষতিকর রাসায়নিক ও অনুমোদনহীন রঙের ব্যবহার বন্ধে কঠোর অবস্থানে যাচ্ছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। জনস্বাস্থ্য সুরক্ষা এবং ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আগামী ডিসেম্বর থেকে সারা দেশে জোরদার অভিযান শুরু করতে যাচ্ছে সংস্থাটি।বিদ্যমান নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী, খাদ্যে ক্ষতিকর রাসায়নিক, অনুমোদনহীন রং কিংবা ভেজাল মেশানোর অপরাধে অপরাধের ধরনভেদে ১ লাখ থেকে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত জরিমানা এবং সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। ফলে খাদ্যে ভেজাল মেশানোর মতো অপরাধে জড়িত ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত অক্টোবর মাসে সারা দেশে পরিচালিত অভিযানে ২৮টি মামলা দায়ের করা হয়েছে। এসব অভিযানে প্রায় ৩৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানাও আদায় করা হয়েছে। আগামী ডিসেম্বর থেকে দেশব্যাপী অভিযান আরও জোরদার করার পরিকল্পনা রয়েছে সংস্থাটির।এদিকে নতুন প্রবিধানমালা অনুযায়ী, আগামী দেড় বছরের মধ্যে দেশের সব খাবারের দোকান, হোটেল ও রেস্তোরাঁকে বাধ্যতামূলক নিবন্ধনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে খাদ্য ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যক্রম তদারকি, খাদ্যের মান নিয়ন্ত্রণ এবং ভোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে চায় কর্তৃপক্ষ।সংশ্লিষ্টদের মতে, খাদ্যে ভেজাল শুধু ভোক্তাদের সঙ্গে প্রতারণা নয়, এটি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। তাই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান, কঠোর আইন প্রয়োগ এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি।নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বিএফএসএর এই কঠোর উদ্যোগ কতটা কার্যকর হয়, এখন সেটিই দেখার বিষয়। তবে সাধারণ মানুষের প্রত্যাশা, অভিযান যেন শুধু সাময়িক তৎপরতায় সীমাবদ্ধ না থেকে সারা বছর অব্যাহত থাকে।তথ্যসূত্র: নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)।পরি-কন্ঠ /মুয়াজ

খাদ্যে ভেজাল করলেই ২০ লাখ জরিমানা, ৫ বছরের জেল