পরিবেশ কন্ঠ

পুলিশের ধাওয়ায় কারবারিদের ইয়াবা রাস্তায়, কুড়িয়ে নিলেন স্থানীয়রা

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী জাতীয় উদ্যান এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় পুলিশের ধাওয়ায় মাদক কারবারিদের ফেলে যাওয়া ইয়াবা কুড়িয়ে নিয়েছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (২১ মে) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযানের সময় এ ঘটনা ঘটে।  সুত্রমতে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্দেহভাজন মাদক কারবারিদের ধাওয়া করলে তারা পালানোর সময় সঙ্গে থাকা ইয়াবার প্যাকেট রাস্তায় ফেলে দেয়। পরে সড়কে ছড়িয়ে থাকা ইয়াবাগুলো দেখতে পেয়ে পথচারী ও স্থানীয় কয়েকজন তা কুড়িয়ে নিতে শুরু করেন।  এমনকি ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল এক্সিডেন্ট করে দুই মাদককারবারী গুরুতর আহত হয়েছে বলেও জানা গেছে।   

পুলিশের ধাওয়ায় কারবারিদের ইয়াবা রাস্তায়, কুড়িয়ে নিলেন স্থানীয়রা