আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল প্রেডিকশন: কে জিতবে?
বিশ্বকাপের ট্রফি থেকে মাত্র এক ধাপ দূরে দাঁড়িয়ে ফুটবল বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ইংল্যান্ড। সেমিফাইনালের এই মহারণ ঘিরে বিশ্বজুড়ে ফুটবল প্রেমীদের উন্মাদনা এখন তুঙ্গে। আগামী বৃহস্পতিবার (১৬ জুলাই) ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে এই দুই পরাশক্তি। মাঠের লড়াই শুরু হওয়ার আগেই শুরু হয়ে গেছে গাণিতিক ও পরিসংখ্যানগত চুলচেরা বিশ্লেষণ। ফুটবল বিশ্লেষক প্রতিষ্ঠান 'অপটা'-র সুপার কম্পিউটার এই হাইভোল্টেজ ম্যাচের ভাগ্য নিয়ে দিয়েছে এক চাঞ্চল্যকর পূর্বাভাস।সুপার কম্পিউটারের ডাটা বিশ্লেষণ অনুযায়ী, এই সেমিফাইনালে থ্রি লায়ন্স খ্যাত ইংল্যান্ডের ফাইনালে ওঠার সম্ভাবনা ৫০.৯৪ শতাংশ। অন্যদিকে, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সম্ভাবনা দেখাচ্ছে ৪৯.০৬ শতাংশ। অর্থাৎ, গাণিতিক হিসাবের খাতায় দুই দলের ব্যবধান অত্যন্ত নগণ্য হলেও লিয়োনেল মেসিদের চেয়ে হ্যারি কেনদের সামান্য এগিয়ে রাখা হয়েছে। নির্দিষ্ট ৯০ মিনিটের লড়াইয়ে ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা ৩৮.২ শতাংশ এবং আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৩২.০ শতাংশ। এছাড়া ম্যাচটি ড্র হওয়ার বা নির্ধারিত সময়ে অমিমাংসিত থাকার সম্ভাবনা রয়েছে ২৯.৭ শতাংশ।পরিসংখ্যানের পাতায় চোখ বুলালে দেখা যায়, বিশ্বকাপের মঞ্চে এই দুই দলের ইতিহাস বেশ রোমাঞ্চকর কিন্তু আলবিসেলেস্তেদের জন্য কিছুটা অস্বস্তিকর। বিশ্ব আসরে এখন পর্যন্ত পাঁচবার মুখোমুখি হয়েছে এই দুই দল, যেখানে তিনবারই জয়ের হাসি হেসেছে ইংল্যান্ড। বিপরীতে আর্জেন্টিনার জয় মাত্র দুটি। যদিও আর্জেন্টিনার সেই দুই জয়ের একটি ছিল টাইব্রেকারে এবং অন্যটি নিয়ে ফুটবল ইতিহাসে রয়েছে চিরস্থায়ী বিতর্ক। তবে ইতিহাস যা-ই বলুক না কেন, বর্তমান প্রেক্ষাপট ভিন্ন। লিওনেল স্কালোনির শিষ্যরা এখন রয়েছেন দুর্দান্ত ছন্দে। কোপা আমেরিকা জয় এবং বিশ্বচ্যাম্পিয়নের মুকুট অর্জনের পর তারা এখন যে কোনো পরিস্থিতি মোকাবিলায় আত্মবিশ্বাসী।সুপার কম্পিউটার আরও জানিয়েছে যে, এবারের আসরে শিরোপা জয়ের দৌড়েও ইংল্যান্ডের পাল্লা কিছুটা ভারী, যেখানে তাদের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ২১.৯৪ শতাংশ এবং আর্জেন্টিনার সম্ভাবনা ২০.৫৫ শতাংশ। তবে মাঠের ফুটবলে পরিসংখ্যান অনেক সময় ভুল প্রমাণিত হয়। বিশেষ করে মেসির জাদুকরী ফর্ম এবং ডি মারিয়াদের অভিজ্ঞতার সমন্বয় যে কোনো মুহূর্তে পাল্টে দিতে পারে খেলার গতিপথ। অন্যদিকে, দীর্ঘ শিরোপা খরা কাটাতে মরিয়া ইংল্যান্ডও ছাড় দিতে নারাজ। সব মিলিয়ে একটি ধ্রুপদী লড়াই দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।পরি-কন্ঠ/মুয়াজ