সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানকে বড় ব্যবধানে হারানোর প্রত্যাশা ব্যক্ত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে বাংলাদেশ ফাইনালে উঠলে গ্যালারিতে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন বলেও তিনি জানান।শনিবার রাত সাড়ে আটটায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল। ম্যাচ শুরুর প্রায় আগে স্টেডিয়ামে পৌঁছান ক্রীড়া প্রতিমন্ত্রী। সেই সময় ভিআইপি গেটে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বাংলাদেশ দলের খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে আশাবাদ প্রকাশ করেন।আমিনুল হক বলেন, ‘বাংলাদেশের মানুষ, সকল দর্শক এই ম্যাচের দিকে তাকিয়ে আছে। আমাদের প্রধান লক্ষ্য সেমিফাইনাল ম্যাচটি পার করা। গত ম্যাচে বাংলাদেশ যেভাবে খেলেছে, সেটা ধরে রাখলে পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ।’ফাইনালে প্রধানমন্ত্রী তারেক রহমান থাকবেন কি না? এমন প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের খেলোয়াড়রা, হামজা-ফারহান-সামিতরা খুব ভালো খেলছে। আমরা ফাইনালে যাব এবং সেখানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ।’
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।