ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ভাইরাস রবিনের মাদক সাম্রাজ্য, আইন শৃঙ্খলা নীরব

খালিদ হাসান রবিন, ওরফে ভাইরাস রবিন, এক অবৈধ অস্ত্র ব্যবসায়ী এবং মাদক সম্রাটের নাম। তার মাদকের করাল ঘ্রাসের শিকার হয়ে শত শত কিশোর‑যুবক ধ্বংস হয়ে যাচ্ছে। মাদকাসক্ত পরিবারগুলোতে অশান্তির ছায়া নেমে আসছে। তারপরও এই ভাইরাস রবিনকে রহস্যজনক কারণে গ্রেফতার করা হচ্ছে না আইন‑শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কারণ হচ্ছে, ৫ই আগস্টের পরে মাদক সম্রাট খালিদ হাসান রবিন বিএনপির কর্মী বনে গেছেন।গত আওয়ামী লীগ সরকারের ১৭ বছর আওয়ামী লীগের নাম ব্যবহার করে গড়ে তুলেছেন মাদকের বিশাল সাম্রাজ্য, সঙ্গে নিজের অঢেল নগদ অর্থ ও সম্পদ। কিন্তু যুব সমাজকে ধ্বংসকারী মাদক সম্রাট ভাইরাস খালিদ হাসান রবিন যখন যে দল ক্ষমতায় আসে, সেই দলেরই রাজনীতিবিদ টাকার বিনিময়ে কিনে নিয়ে বনে যান।ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদীর বিভিন্ন থানায় একাধিক অস্ত্র ও মাদক মামলা রয়েছে। কয়েকবার রেব ও পুলিশের হাতে অস্ত্র, মাদকসহ আটক হয়ে জেলহাজত বাস করলেও কিছু আইনজীবি অর্থের বিনিময়ে স্বল্প সময়ের মধ্যে জামিনে বের করে দেন খালিদ হাসান, ওরফে ভাইরাস রবিনকে। তাই সচেতন মহল মনে করেন, রাষ্ট্র, সমাজ ও পরিবার ধ্বংসকারী অস্ত্র ও মাদক বিক্রেতাদের সরাসরি ক্রসফায়ার দিলে মাদক বিক্রি বন্ধ হবে; নইলে মাদকে সয়লাব হয়ে পুরো রাষ্ট্র জুড়ে ছড়িয়ে পড়বে।ইয়াবা ও গাঁজার ডিলার মাদক সম্রাট খালিদ হাসান রবিন, ওরফে ভাইরাস রবিন, কখনো পরিচয় দেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির, আবার কখনো নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও এনডিএর চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের, আবার কখনো ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী নাম। এ কারণেই হয়তো আইনশৃঙ্খলা বাহিনী এই মাদক সম্রাটকে আটক করতে অনীহা প্রকাশ করে।এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর কেউ কেউ মাসোয়ারা নিয়ে থাকেন বলে অভিযোগ রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী সূত্রে জানা যায়, জালকুড়ি, তালতলা, নাইনতাপাড়া মাদবর বাজার ও তার আশপাশের এলাকায় ইয়াবা সম্রাট ভাইরাস রবিন তার বিশাল বাহিনীর মাধ্যমে মাদক বিক্রি করছেন। ফলে স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার্থী ও বিভিন্ন পেশার মানুষ ইয়াবা ও গাঁজায় আসক্ত হয়ে পড়ছে।এতে জালকুড়ি বাসী ভাইরাস রবিনের কারণে সন্তানদের নিয়ে চিন্তিত হয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন। পরিবার ও সমাজ ধ্বংস হলেও রবিন, ওরফে ভাইরাস রবিন, বিশাল ধনসম্পদের সাম্রাজ্য গড়ে তুলেছেন। ইতিমধ্যে জালকুড়ি এলাকায় একটি বাড়ি, পূর্ব লামাপাড়া রূপসী গার্মেন্টস সংলগ্ন দুইটি বাড়ি, রামারবাগ মেট্রো গার্মেন্টসের সামনে একটি বাড়ি করে ফেলেছেন, যা পরিবার ও সমাজকে ধ্বংস করেছে।রবিনের অবৈধ সম্পদের কাছে বিক্রি হয়ে গেছেন বিএনপির কয়েকজন রাজনৈতিক নেতা এবং আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্য। রবিন, ওরফে ভাইরাস রবিন, ফতুল্লার লামাপাড়া এলাকার কলিমউদ্দিন কইল্যার পুত্র। অবিলম্বে মাদক সম্রাট ও ইয়াবা, গাঁজার ডিলার রবিন, ওরফে ভাইরাস রবিনকে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের হস্তক্ষেপ কামনা করেন সচেতন মহল।

ভাইরাস রবিনের মাদক সাম্রাজ্য, আইন শৃঙ্খলা নীরব