পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ক্রমবর্ধমান দূষণ নিয়ন্ত্রণে অধিদপ্তর এখন আরও বেশি তৎপর। এরই ধারাবাহিকতায় 'মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও মান উন্নয়ন এবং দূষণ নিয়ন্ত্রণ' শীর্ষক প্রকল্পের অধীনে নারায়ণগঞ্জে এক বিশেষ সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল কীভাবে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে পরিবেশ আইন বাস্তবায়ন করা যায় এবং কেন বর্তমান সময়ে দূষণ রোধ অপরিহার্য।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং) সৈয়দ ফরহাদ হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিফাত উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় পরিবেশ সুরক্ষায় মাঠ পর্যায়ে প্রশাসনিক চ্যালেঞ্জগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ. এইচ. এম রাসেদ স্বাগত বক্তব্যের মাধ্যমে সভার সূচনা করেন। পরবর্তীতে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে এনফোর্সমেন্ট কার্যক্রমের কৌশলগত দিকগুলো তুলে ধরেন সদর দপ্তরের উপপরিচালক সৈয়দ আহাম্মদ কবির।
বক্তারা জানান, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে নিয়মিত মনিটরিং এবং আইনি কঠোরতা বৃদ্ধি করা হচ্ছে। অনুষ্ঠানে বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন এবং স্থানীয় পর্যায়ে পরিবেশের মান উন্নয়নে কার্যকর পরামর্শ প্রদান করেন। পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, দেশব্যাপী দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এই ধরণের কর্মসূচি নিয়মিত পরিচালনা করা হবে। মূলত জনসচেতনতা বৃদ্ধি এবং প্রশাসনিক দক্ষতা উন্নয়নের মাধ্যমেই এই লক্ষ্য অর্জন সম্ভব বলে সভায় একমত পোষণ করা হয়।
পরি-কন্ঠ/মুয়াজ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন