বাংলার চিরায়ত ঐতিহ্যের রঙে নতুন বছর ১৪৩৩-কে বরণ করে নিতে দিনাজপুরে আয়োজিত হলো এক উৎসবমুখর অনুষ্ঠান। পরিবেশবাদী সংগঠন ‘গ্রীন ভয়েস’, দিনাজপুর সরকারি কলেজ শাখার উদ্যোগে আয়োজিত এই আয়োজনে ছিল বাঙালিয়ানার পূর্ণ ছোঁয়া।
পান্তা-ইলিশের ঐতিহ্যবাহী স্বাদে রসনাবিলাস আর তরুণদের প্রাণবন্ত আড্ডায় মুখরিত হয়ে ওঠে কলেজ প্রাঙ্গণ। নববর্ষের এই আনন্দকে আরও রাঙিয়ে তুলতে সংগঠনটির সদস্যরা মেতেছিলেন এক চমৎকার ভ্রমণে।
দিনাজপুরের ঐতিহাসিক রাজবাড়ী এবং প্রাকৃতিক সৌন্দর্যের আধার মাতাসাগর-এর মনোরম পরিবেশে দিনভর ঘুরে বেড়ান শিক্ষার্থীরা। হাসি, গান আর আড্ডার মধ্য দিয়ে তারা একে অপরের সাথে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন।
গ্রীন ভয়েসের সদস্যরা জানান, বাঙালির নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করার লক্ষ্যেই তাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। নতুন বছর সবার জীবনে সুখ, শান্তি আর অফুরন্ত সাফল্যের বার্তা নিয়ে আসুক—এমনই প্রত্যাশায় শেষ হয় দিনভর এই উৎসব।
পরি-কন্ঠ/মুয়াজ

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন