পরিবেশ কণ্ঠ

জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের উপস্থিতিতে স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে জেলা পর্যায়ের বিশেষ সভা

সংগৃহীত

নারায়ণগঞ্জ জেলার ভবিষ্যৎ প্রজন্মকে হাম ও রুবেলার মারাত্মক ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে ২০২৬ সালের দেশব্যাপী টিকাদান ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে এই বিশেষ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির টিকাদান কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় এই টিকাদান কর্মসূচি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এটি সফল করতে প্রতিটি শিশুকে টিকার আওতায় আনা নিশ্চিত করতে হবে। 

নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ক্যাম্পেইনের কর্মপরিকল্পনা ও বাস্তবায়নের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মূলত জনসচেতনতা বৃদ্ধি এবং মাঠ পর্যায়ে কর্মসূচিটি সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যেই এই সভার আয়োজন। 

সভায় প্রশাসনিক ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে শতভাগ শিশুকে টিকার আওতায় আনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। 

পরি-কন্ঠ/মুয়াজ

বিষয় : টিকাদান হাম-রুবেলা

আপনার মতামত লিখুন

পরিবেশ কণ্ঠ

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে জেলা পর্যায়ের বিশেষ সভা

প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ জেলার ভবিষ্যৎ প্রজন্মকে হাম ও রুবেলার মারাত্মক ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে ২০২৬ সালের দেশব্যাপী টিকাদান ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে এই বিশেষ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির টিকাদান কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় এই টিকাদান কর্মসূচি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এটি সফল করতে প্রতিটি শিশুকে টিকার আওতায় আনা নিশ্চিত করতে হবে। 

নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ক্যাম্পেইনের কর্মপরিকল্পনা ও বাস্তবায়নের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মূলত জনসচেতনতা বৃদ্ধি এবং মাঠ পর্যায়ে কর্মসূচিটি সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যেই এই সভার আয়োজন। 

সভায় প্রশাসনিক ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে শতভাগ শিশুকে টিকার আওতায় আনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। 

পরি-কন্ঠ/মুয়াজ

পরিবেশ কণ্ঠ

সম্পাদক: ড. মোঃ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ