পরিবেশ কণ্ঠ

সংবিধান ও জুলাই সনদের চেতনা ধারণ করে উন্নয়নের পথে অবিচল থাকার অঙ্গীকার বিজেপি চেয়ারম্যানের

‘জুলাই সনদ’ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বিরোধী দল: আন্দালিব রহমান পার্থ

সংগৃহীত ছবি

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ অভিযোগ করেছেন যে, ‘জুলাই সনদ’ ইস্যুটিকে কেন্দ্র করে বিরোধী রাজনৈতিক দলগুলো জনমনে অহেতুক বিভ্রান্তি ছড়াচ্ছে। রোববার ভোলার উকিলপাড়ায় নিজ বাসভবন ‘শান্ত নীড়’ প্রাঙ্গণে এক দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। তার পিতা, সাবেক মন্ত্রী নাজিউর রহমান মঞ্জুর ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

পার্থ বলেন, বিরোধী দল থেকে এমন একটি ধারণা প্রচার করা হচ্ছে যে, জুলাই সনদ কেউ মানছে না। এটি সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি জোর দিয়ে বলেন, “আমরা জুলাই সনদের প্রতিটি দফাকে অত্যন্ত সম্মানের চোখে দেখি এবং এর মূল স্প্রিট বা চেতনাকে আমরা মনেপ্রাণে ধারণ করি। একই সঙ্গে দেশের সংবিধানের প্রতিও আমাদের পূর্ণ শ্রদ্ধা রয়েছে।” সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রী এ বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

বিরোধী দলের ভূমিকার সমালোচনা করে পার্থ আরও বলেন, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য সরকার ও বিরোধী পক্ষকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে, যা কাম্য নয়। তিনি বিরোধী দলকে এই ধরণের নেতিবাচক রাজনীতি থেকে সরে আসার আহ্বান জানান।

রাজনৈতিক আলোচনার পাশাপাশি ভোলার উন্নয়নের চিত্র তুলে ধরে ব্যারিস্টার পার্থ অত্যন্ত আনন্দের সাথে জানান যে, বহুল প্রতীক্ষিত ভোলা-বরিশাল সেতু প্রকল্পটি শীঘ্রই একনেক সভায় অনুমোদিত হতে যাচ্ছে। এছাড়া ভোলা সদরে একটি আধুনিক মেডিকেল কলেজ স্থাপনের সরকারি সিদ্ধান্তের কথাও তিনি নিশ্চিত করেন। এই উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়িত হলে জেলাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

পরি-কন্ঠ/মুয়াজ

আপনার মতামত লিখুন

পরিবেশ কণ্ঠ

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

‘জুলাই সনদ’ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বিরোধী দল: আন্দালিব রহমান পার্থ

প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

featured Image

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ অভিযোগ করেছেন যে, ‘জুলাই সনদ’ ইস্যুটিকে কেন্দ্র করে বিরোধী রাজনৈতিক দলগুলো জনমনে অহেতুক বিভ্রান্তি ছড়াচ্ছে। রোববার ভোলার উকিলপাড়ায় নিজ বাসভবন ‘শান্ত নীড়’ প্রাঙ্গণে এক দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। তার পিতা, সাবেক মন্ত্রী নাজিউর রহমান মঞ্জুর ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

পার্থ বলেন, বিরোধী দল থেকে এমন একটি ধারণা প্রচার করা হচ্ছে যে, জুলাই সনদ কেউ মানছে না। এটি সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি জোর দিয়ে বলেন, “আমরা জুলাই সনদের প্রতিটি দফাকে অত্যন্ত সম্মানের চোখে দেখি এবং এর মূল স্প্রিট বা চেতনাকে আমরা মনেপ্রাণে ধারণ করি। একই সঙ্গে দেশের সংবিধানের প্রতিও আমাদের পূর্ণ শ্রদ্ধা রয়েছে।” সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রী এ বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

বিরোধী দলের ভূমিকার সমালোচনা করে পার্থ আরও বলেন, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য সরকার ও বিরোধী পক্ষকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে, যা কাম্য নয়। তিনি বিরোধী দলকে এই ধরণের নেতিবাচক রাজনীতি থেকে সরে আসার আহ্বান জানান।

রাজনৈতিক আলোচনার পাশাপাশি ভোলার উন্নয়নের চিত্র তুলে ধরে ব্যারিস্টার পার্থ অত্যন্ত আনন্দের সাথে জানান যে, বহুল প্রতীক্ষিত ভোলা-বরিশাল সেতু প্রকল্পটি শীঘ্রই একনেক সভায় অনুমোদিত হতে যাচ্ছে। এছাড়া ভোলা সদরে একটি আধুনিক মেডিকেল কলেজ স্থাপনের সরকারি সিদ্ধান্তের কথাও তিনি নিশ্চিত করেন। এই উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়িত হলে জেলাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

পরি-কন্ঠ/মুয়াজ

পরিবেশ কণ্ঠ

সম্পাদক: ড. মোঃ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ