পরিবেশ কন্ঠ

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী আমিরাতের ডানাটা

প্রকাশ : ২১ মে ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী আমিরাতের ডানাটা
সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বিমান ও ভ্রমণসেবা প্রতিষ্ঠান ডানাটা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা পরিচালনায় আগ্রহ প্রকাশ করেছে।

বৃহস্পতিবার ঢাকায় মন্ত্রণালয়ের কার্যালয়ে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত এবং বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আবদুল্লাহ আলহামুদির মধ্যে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে বিষয়টি উঠে আসে।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়, বিশেষ করে বিমান পরিবহণ ও পর্যটন খাতে।

আলোচনার সময় আমিরাতের রাষ্ট্রদূত রাজধানীর আসন্ন তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে যুক্ত হওয়ার বিষয়ে ডানাটার আগ্রহের কথা উল্লেখ করেন।

প্রস্তাবের জবাবে প্রতিমন্ত্রী মিল্লাত রাষ্ট্রদূতকে তৃতীয় টার্মিনাল চালুর চলমান প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, ‘অপারেশনাল রেডিনেস অ্যান্ড এয়ারপোর্ট ট্রান্সফার’ প্রক্রিয়া পুরোপুরি শুরু হওয়ার পর সরকার গ্রাউন্ড হ্যান্ডলিং ব্যবস্থাপনা নিয়ে উপযুক্ত সিদ্ধান্ত নেবে।

বিমানমন্ত্রী আরও বলেন, প্রয়োজনীয় পরিচালনাগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বিমানবন্দরের সেবা উন্নয়ন এবং যাত্রীদের আরও ভালো অভিজ্ঞতা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

বিষয় : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

আপনার মতামত লিখুন

পরিবেশ কন্ঠ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী আমিরাতের ডানাটা

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বিমান ও ভ্রমণসেবা প্রতিষ্ঠান ডানাটা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা পরিচালনায় আগ্রহ প্রকাশ করেছে।

বৃহস্পতিবার ঢাকায় মন্ত্রণালয়ের কার্যালয়ে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত এবং বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আবদুল্লাহ আলহামুদির মধ্যে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে বিষয়টি উঠে আসে।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়, বিশেষ করে বিমান পরিবহণ ও পর্যটন খাতে।

আলোচনার সময় আমিরাতের রাষ্ট্রদূত রাজধানীর আসন্ন তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে যুক্ত হওয়ার বিষয়ে ডানাটার আগ্রহের কথা উল্লেখ করেন।

প্রস্তাবের জবাবে প্রতিমন্ত্রী মিল্লাত রাষ্ট্রদূতকে তৃতীয় টার্মিনাল চালুর চলমান প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, ‘অপারেশনাল রেডিনেস অ্যান্ড এয়ারপোর্ট ট্রান্সফার’ প্রক্রিয়া পুরোপুরি শুরু হওয়ার পর সরকার গ্রাউন্ড হ্যান্ডলিং ব্যবস্থাপনা নিয়ে উপযুক্ত সিদ্ধান্ত নেবে।

বিমানমন্ত্রী আরও বলেন, প্রয়োজনীয় পরিচালনাগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বিমানবন্দরের সেবা উন্নয়ন এবং যাত্রীদের আরও ভালো অভিজ্ঞতা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

পরিবেশ কন্ঠ

সম্পাদক: ড. মোহাম্মদ সেলিম রেজা
প্রকাশক: মীযানুর রহমান

কপিরাইট © ২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত পরিবেশ কণ্ঠ